News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • সিপিএম নয়, তিপরা মথা পাবে বিরোধী দলের মর্যাদা, সম্ভাব্য ফলাফলে দাবি রতন লাল নাথের
Image

সিপিএম নয়, তিপরা মথা পাবে বিরোধী দলের মর্যাদা, সম্ভাব্য ফলাফলে দাবি রতন লাল নাথের

আগরতলা, ২ মার্চ (হি. স.) : বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল দেখে নিশ্চিত ত্রিপুরায় সিপিএম দ্বিতীয় বৃহত্তম দল হতে পারবে না। বিজেপি সরকার গঠন করার পর বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পাবে তিপরা মথা। মোহনপুর কেন্দ্রে জয়ী হওয়ার দৃঢ়তার সাথে একথা বলেন টানা সপ্তমবারের বিধায়ক রতন লাল নাথ। তাঁর দাবি, ত্রিপুরায় মানুষ বামফ্রন্ট ও কংগ্রেসের জোটকে প্রত্যাখান করেছেন। 

এদিন তিনি বলেন, বিধায়কের দায়িত্ব পালন করা খুবই কঠিন। কারণ, মানুষের পাশে থেকে তাঁদের সহায়তায় এগিয়ে গেলেই ভোটে জয় সম্ভব হয়। তিনি জোর গলায় বলেন, একটানা সপ্তমবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন, বর্তমানে এমন নজির কারোর নেই। তাঁর দাবি, মানুষের পাশে থেকে তাঁদের কল্যাণে কাজ করেছি, তাই পুণরায় নির্বাচিত হয়েছি। 

তাঁর কথায়, ত্রিপুরার মানুষ বামফ্রন্ট ও কংগ্রেসের জোটকে প্রত্যাখান করেছেন। মানিক সরকার, মানিক দে, তপন চক্রবর্তী সহ আরও কয়েকজন প্রবীণ সিপিএম নেতা আগেই তা বুঝে গেছিলেন। তাই, তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। 

তাঁর দাবি, এই জয়ের মূল কারিগর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাথে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। তাঁদের দিশা নির্দেশনায় বিজেপি ত্রিপুরায় পুণরায় সরকার গঠন করতে চলেছে। 

সাথে তিনি যোগ করেন, ত্রিপুরা বিধানসভা সিপিএম দ্বিতীয় বৃহত্তম দল হতে পারবে না। সম্ভাব্য দেখে তিনি নিশ্চিত, বিধানসভায় তিপরা মথা বিরোধী দলের মর্যাদা পাবে। 

Releated Posts

রাজ্যে পড়াশুনা, খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা কোনও ক্ষেত্রেই প্রতিভার অভাব নেই: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট: যুব সমাজের মধ্যে নেশা, এইডস, সামাজিক কুসংস্কার, বাল্যবিবাহ কিংবা সামাজিক অবক্ষয়, গার্হস্থ্য হিংসার মতো…

ByByReshmi Debnath Aug 22, 2026

দিল্লিতে বিজেপির নতুন টিমের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ২২ আগস্ট: বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে দলের সদ্য গঠিত নতুন টিমের সঙ্গে শনিবার দিল্লিতে দলীয়…

ByBySandeep Biswas Aug 22, 2026

উত্তরবঙ্গের পাহাড়ে ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’, মধ্যস্থতাকারীর নেতৃত্বে নতুন কমিটি গঠন কেন্দ্রের

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ংকে ঘিরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার ‘স্থায়ী সমাধান’ খুঁজতে…

ByBySandeep Biswas Aug 22, 2026

৯০০ আধিকারিক, ১৫৪টি শাখা, ১৫ হাজার কোটি টাকার ব্যবসা: গ্রামীণ ব্যাঙ্কের অগ্রগতির প্রশংসায় সুশান্ত

আগরতলা, ২২ আগস্ট: ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ধারাবাহিক সাফল্য ও সম্প্রসারণের ভূয়সী প্রশংসা করলেন পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top