News Flash

  • Home
  • দিনের খবর
  • নানুরের সভায় সংবাদ মাধ্যমকে হুমকি তৃণমূল নেতা কাজল শেখের
Image

নানুরের সভায় সংবাদ মাধ্যমকে হুমকি তৃণমূল নেতা কাজল শেখের

নানুর, ১ মার্চ (হি.স.) : দলীয় সাংসদ, বিধায়ককে পাশে বসিয়ে প্রকাশ্য মঞ্চে সাংবাদিকদের হুমকি দিলেন বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ। বুধবার নানুরের দাসকলে তৃণমূলের এক জনসভা ছিল। সেই জনসভাতেই হাজিরছিলেন বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ স্থানীয় নেতারা। ওই সভা থেকেই কাজল শেখের হুমকি, মঞ্চে উঠলেই যেমন নেতা হওয়া যায় না, তেমনি বুম ধরলেই সাংবাদিক হওয়া যায় না। সাংবাদিক হতে গেলে কিছু পড়াশোনা করতে হয়। এখানেই শেষ নয়। কাজল বলেন, কিছু কিছু সাংবাদিক ভুল খবর পরিবেশন করছেন। আমার ভুল হলে বা দোষ থাকলে অবশ্যই সমালোচনা করবেন। কিন্তু যদি কোনও দোষ না থাকে তখন ভুল খবর করলে আমি কিন্তু বরদাস্ত করব না। মনে রেখে দেবেন আমার নাম কিন্তু কাজল শেখ। প্রকাশ্য মঞ্চ থেকে সাংবাদিকদের কাজল এভাবে হুমকি দেওয়ায় তৃণমূলের অন্দরেও সমালোচনা শুরু হয়েছে। নিন্দার ঝড় উঠেছে সাংবাদিক মহলেও।

Releated Posts

নিউ এজ কেরল’ গঠনের রূপরেখা, প্রথম বাজেটে উন্নয়ন ও কল্যাণে জোর মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের

তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : ‘নিউ এজ কেরল’ গড়ার লক্ষ্যে উন্নয়ন ও জনকল্যাণের সমন্বয়ে ২০২৬-২৭ অর্থবর্ষের সংশোধিত বাজেট…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top