News Flash

  • Home
  • খেলা
  • সুপার ডিভিশন : ভিকি, অরিন্দম দুর্দান্ত কসমোপলিটনকে হারিয়ে শতদল জয়ী
Image

সুপার ডিভিশন : ভিকি, অরিন্দম দুর্দান্ত কসমোপলিটনকে হারিয়ে শতদল জয়ী

কসমোপলিটন:- ১৬২/৯ (৫০)

শতদল:- ১৬৪/৩(২০.৪)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ।। জয়ে ফিরেছে শতদল সংঘ। তাও গুরুত্বপূর্ণ ম্যাচে কসমোপলিটনকে ৭ উইকেটে হারিয়ে। এই জয় মূলত শতদল সংঘকে অনেকটা সুরক্ষিত জোনে ঠেলে দিয়েছে। খেলা ছিল নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে কসমোপলিটন প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারের ৯ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিয়াজ উদ্দিনের ৬১ রান যথেষ্ট উল্লেখযোগ্য। এছাড়া, নিনাদ কদমের ২৮ রান উল্লেখ করার মতো। শতদলের ভিকি সাহা ২০ রানে পাঁচটি উইকেট দখল করে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পেয়েছে। ‌ এছাড়া, জয়দীপ দেব ও পবন চান্দেল পেয়েছে দুটি করে উইকেট। পাল্টা ব্যাট করতে নেমে শতদল সংঘ বিশেষ করে ওপেনার পবন চান্দেলের ৪৩ রানের পর অরিন্দম বর্মনের অনবদ্য অপরাজিত ব্যাটিং দলকে জয় এনে দেয়। অধিনায়ক সম্রাট সিংহ এবং কিষান মুড়া সিং শুন্য রানে প্যাভিলিয়নের ফিরলে শতদল কিছুটা বেকাদায় পড়েছিল। ঠিক তখনই চতুর্থ উইকেটের জুটিতে হিতেশ চৌহান ও অরিন্দম বর্মন দলকে দুর্দান্ত ভাবে জয়ের লক্ষ্যে পৌঁছায়। ২০.৪ ওভার খেলে তিন উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। হিতেশ চৌহান ৪৭ বল খেলে সাতটি বাউন্ডারি হাঁকিয়ে ৪৬ রানে এবং অরিন্দম বর্মন ৭৫ বল খেলে আটটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭০ রানে অপরাজিত থেকে দলকে জয়ী করে তোলে।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top