News Flash

Image

নাগাল্যান্ডের নকলাকে ভোট-পরবর্তী হিংসা, পুলিশের গুলিতে হত এক

কোহিমা, ১ মার্চ (হি.স.) : নাগাল্যান্ডের নকলাকে ভোট-পরবর্তী হিংসা অব্যাহত। পুলিশের গুলিতে জনৈক ব্যক্তির মৃত্যু হওয়ায় সহিংসতা তীব্র রূপ ধারণ করেছে। ওই অঞ্চলে প্রাক-নির্বাচনীয় হিংসা ছড়িয়েছিল। নতুন করে হিংসার ঘটনা সংঘটিত হয়েছে নকলাকে ডিসি গেটের কাছে আজ ভোররাত ১২টা থেকে একটার মধ্যে। তবে নতুন করে ফের সহিংসতার সঠিক কারণ নিশ্চিতভাবে জানাতে পারেনি পুলিশ।

প্ৰাপ্ত খবরে প্ৰকাশ, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নকলাকের একটি ভোটকেন্দ্র ‘এ’-তে পুনঃভোটের দাবি জানিয়ে গত ২৭ ফেব্রুয়ারি নকলাকের জেলাশাসকের কাছে অভিযোগপত্র জমা দিয়েছিল। কিন্তু পুনঃভোটের দাবি প্রত্যাখ্যান করা হলে শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। বিক্ষোভ গতকাল রাতে রাস্তায় নেমে আসলে পরিস্থিতির অবনতি ঘটে। উত্তাল বিক্ষোভ দমন করতে পুলিশকে গুলি চালাতে হয়। এতে এক ব্যক্তির গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়।

এদিকে, নাগল্যান্ডের জুনহেবোটো নির্বাচনী এলাকার নিউ কলোনি ভোটকেন্দ্র, সানিস নির্বাচনী এলাকার পাংতি পঞ্চম, তিজিট নির্বাচনী এলাকার জাবোকা গ্রাম এবং থনোকনিউ নির্বাচনী এলাকার পথসো ইস্ট উইং-এ-তে আজ পুনঃভোট হচ্ছে।

Releated Posts

‘অসম ভারতের ব্যাটারি হয়ে উঠতে পারে’, রাজ্যে ৪০ হাজার কর্মসংস্থানের ঘোষণা জিত আদানির

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসম আগামী দিনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে এবং ‘ভারতের…

ByByNews Desk Sep 20, 2026

ধুবরিতে আদানি পাওয়ারের ৪৮ হাজার কোটি টাকার তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের ধুবরি জেলার চাপারে আদানি পাওয়ার লিমিটেডের ৩,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা-সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর…

ByByNews Desk Sep 20, 2026

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top