News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সরকার গঠনের তোড়জোড়, নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার
Image

সরকার গঠনের তোড়জোড়, নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার

গুয়াহাটি, ১ মার্চ (হি.স.) : সরকার গঠনে বিজেপি মূল চালিকাশক্তি হবে, বদ্ধমূল এই ধারণার বশে নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-এর আহ্বায়ক তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-প্রধান কনরাড কঙ্খল সাংমা।

প্ৰাপ্ত খবরে প্রকাশ, গতকাল রাতে গুয়াহাটি এসে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে একান্তে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দুই নেতার মধ্যে কী আলোচনা হয়েছে, সে সম্পর্কে সঠিত তথ্য পাওয়া যায়নি। তবে বিশেষ এক সূত্রের দাবি, আগামীকাল ভোটের ফলাফলে পর সরকার গঠনে হিমন্তবিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি করেছেন কনরাড। এগজিট পোলের ফলাফল প্রকাশের একদিন পর ভোট-পরবর্তী জোটের আলোচনাও তাঁদের মধ্যে হয়েছে বলে সূত্রের দাবি। দুই নেতার মধ্যে প্রায় আধা ঘণ্টা আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, বিভিন্ন সংস্থার এগজিট পোলে মেঘালয়ে এবার ত্রিশঙ্কু জনাদেশের পূর্বাভাস দিয়েছে। তবে এনপিপি একক বৃহত্তম দল হিসেবে বেরিয়ে আসলেও, ম্যাজিক নাম্বার ৩১-এ পৌঁছতে পারবে না। ফলে এককভাবে সরকার গঠনে এনপিপি ব্যর্থ হবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে বিজেপির এবার বিধায়কের সংখ্যা বাড়বে বলে সকল এগজিট পোল সংকেত দিয়েছে। সে অনুযায়ী বিজেপি ৬ থেকে ১০ আসন পবে বলে এগজিট পোলের পূর্বাভাস। গতবার বিজেপির বিধায়ক সংখ্যা ছিল দুই।

এদিকে গতকাল অসমের মুখ্যমন্ত্রী তথা নেডা-র আহ্বায়ক বিমন্তবিশ্ব শর্মা ভবিষ্যদ্বাণী করেছিলেন, উত্তর-পূর্বাঞ্চলের তিন রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এনডিএ-ই সরকার গঠন করবে। সে হিসেবে এনপিপি নেতৃত্বাধীন মেঘালয়ের বর্তমান মেঘালয় ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এমডিএ) এনডিএ তথা নেডা-র অন্যতম শরিক। তবে এনডিএ-শরিক হলেও এবারের বিধানসভা নির্বাচনে দুই দলই সব ৬০ আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

Releated Posts

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top