News Flash

  • Home
  • খেলা
  • এমবিবি স্টেডিয়ামে অক্রিকেটীয় পরিস্থিতিতে আধঘন্টা খেলা বন্ধ
Image

এমবিবি স্টেডিয়ামে অক্রিকেটীয় পরিস্থিতিতে আধঘন্টা খেলা বন্ধ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ।। গুরুত্বপূর্ণ ম্যাচে নাটক। তাতে খেলা বন্ধ প্রায় ৩৫ মিনিট। ঘটনাটি ঘটে এম বি বি স্টেডিয়ামে। ইউনাটেড ফ্রেন্ডস এবং স্ফুলিঙ্গ ম্যাচে। বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। ঘটনার সূত্রপাত দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে। স্ফুলিঙ্গের ২৫১ রানের জবাব দিতে মাঠে নেমে একসময় ৮৮ রানে ১ উইকেট হারিয়ে বসেছিলো ইউনাটেড ফ্রেন্ডস। তখনই বল করতে আসেন জয়দীপ ভট্টাচার্য। প্রথম বলেই জয়দীপ তুলে নেন বিশালকে। আউট হতেই বিশাল দাবি করেন সে তৈরী ছিলো না বলটি খেলার। এনিয়ে শুরু হয় বাকবিতন্ডা। এরপর আম্পায়ার রাজীব কুমার দাস ম্যাচ রেফারি খোকন দে-‌র দ্বারস্থ হন। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত দেওয়া হয় বিশাল আউট নন। এতেই বেকে বসেন স্ফুলিঙ্গ ক্লাবের ক্রিকেটাররা। শেষে লেগ আম্পায়ারের সঙ্গে আলোচনা করে বিশালকে আউট দেন আম্পায়ার রাজীব কুমার দাস। শুরু হয় সস্তা নাটক। ওই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাঠ না ছাড়ার হুমকিও দেন বিশাল। এতে প্রায় ৩৫ মিনিট খেলা বন্ধ থাকে। শেষে ইউনাটেড ফ্রেন্ডসের অধিনায়ক রজত দে এবং ভিনরাজ্যের ক্রিকেটার দীপক ক্ষৈত্রী পরিস্থিতির সামাল দেন। এবং বিশালকে বুঝিয়ে মাঠ ছাড়তে বাধ্য করেন। প্রশ্ন দেখা দিয়েছে ক্রিকেট মাঠে ওই সস্তা নাটকের (!) দায়ী কে?‌ বিশাল যদি সত্যিই তৈরী না থাকেন তাহলে আম্পায়ার কেনও বল করার অনুমতি দিলেন। ওই ঘটনা নিয়ে ক্ষোভ ইউনাটেড ফ্রেন্ডস শিবিরে। ওই দলের ক্রিকেটারদের দাবি, বিশালকে যদি আউট না দিতো তাহলে অনায়াসেই ম্যাচটি জয় পেতে পারতো ইউনাটেড ফ্রেন্ডস।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top