News Flash

Image

কাছাড়ের কাটিগড়ায় আরও পাঁচটি বার্মিজ গরু উদ্ধার

কাটিগড়া (অসম), ১ মার্চ (হি.স.) : কাছাড় জেলার কাটিগড়া থেকে ফের বার্মিজ গরু উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার কাটিগড়ার লাঠিমারা থেকে ১৭টি বার্মিজ গরু উদ্ধার হওয়ার পর এরই সূত্র ধরে আজ বুধবার কাটিগড়ার শান্তিপুর বাজার এলাকা থেকে আরও ৫-টি বার্মিজ গরু উদ্ধার করেছে কাটিগড়া থানার পুলিশ।

এক সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে কাটিগড়া থানার ওসি নবকুমার শইকিয়া দলবল নিয়ে আজ বুধবার কাটিগড়ার শান্তিপুর বাজার সংলগ্ন খোলা মাঠে থেকে গরুগুলো উদ্ধার করেন। কাটিগড়া থানার সাব-ইন্সপেক্টর এল চিংচং গরুগুলো শান্তিপুর থেকে কাটিগড়া থানায় নিয়ে আসার পর পশু চিকিৎসককে দিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। পরে কাটিগড়া পুলিশ গতকালের ১৭টি এবং আজকের ৫-টি গরু স্থানীয় রাজাটিলা এলাকার ভিডিপি সচিব বদরুল ইসলামের আওতাধীন খোঁয়াড়ে রাখার দায়িত্ব দিয়েছে বলে জানা গেছে।

তবে মঙ্গলবারের মতো আজও গরুর মালিক বা গরু পাচারে জড়িত কাউকে বা কোনও গাড়ি আটক করতে পারেনি পুলিশ।

Releated Posts

অসমে বন্যাদুর্গত পরিবারগুলির অ্যাকাউন্টে ১৬০ কোটি টাকা পাঠানো হয়েছে: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বড় আর্থিক সহায়তার ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 3, 2026

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top