News Flash

  • Home
  • খেলা
  • রজতের ৫ উইকেট দখল সত্বেও স্ফুলিঙ্গে থমকে দাঁড়ালো ফ্রেন্ডস
Image

রজতের ৫ উইকেট দখল সত্বেও স্ফুলিঙ্গে থমকে দাঁড়ালো ফ্রেন্ডস

স্ফুলিঙ্গ:- ২৫১/১০(৪৯.৪)

ইউ: ফ্রেন্ডস:- ১৭৮/১০(৩৮.৩)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ।। গুরুত্বপূর্ণ জয় পেয়েছে স্ফুলিঙ্গ। ইউনাইটেড ফ্রেন্ডসকে ৭৩ রানের ব্যবধানে হারিয়ে। মাঠে অক্রিকেটীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তবে শেষ পর্যন্ত স্ফুলিঙ্গ ক্লাব জয় ছিনিয়ে তালিকার শীর্ষস্থান দখল করে, প্রথম লীগ শেষ করেছে। এবার তাকিয়ে থাকতে হবে ফিরতি লীগের দিকে। আজ খেলা ছিল স্ফুলিঙ্গ ক্লাব বনাম ইউনাইটেড ফ্রেন্ডসের মধ্যে। বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টে। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। সকালে ম্যাচ শুরুতে টস জিতে ইউনাইটেড ফ্রেন্ডস প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে স্ফুলিঙ্গ নির্ধারিত ৫০ ওভারের দুই বল বাকি থাকতে সব কটি উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে। দলের পক্ষে বিক্রম কুমার দাসের ৫৩ রান, শ্রীদাম পালের ৫১ রান এবং বিক্রম দেবনাথের ৪৪ রান উল্লেখযোগ্য। এছাড়া আনন্দ ভৌমিকের ৩৪ রান এবং অভিজিৎ সরকারের ২৮ রানও উল্লেখ করার মতো। ইউনাইটেড ফ্রেন্ডস এর বোলার রজত দে দুর্দান্ত বোলিংয়ের পরিচয় দিয়ে ৩২ রানে পাঁচটি উইকেট দখল করেছে। এছাড়া, প্রিয়াংশু গৌতম ও দীপক ক্ষৈত্রী দুটি করে এবং শুভম ঘোষ একটি উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে ইউনাইটেড ফ্রেন্ডসের ইনিংস ১২৮ রানে শেষ হয়ে যায়। দলের পক্ষে উদিয়ান বোস ৪৩, রজত দে-র ৩৮ এবং ওপেনার বিশাল ঘোষের ৩৩ রান উল্লেখ করার মতো। স্ফুলিঙ্গের অভিজিৎ সরকার ও জয়দীপ ভট্টাচার্য দুটি করে উইকেট পেয়েছে। এছাড়া, মনীশঙ্কর মুড়া সিং ও চিরঞ্জিত পাল পেয়েছে একটি করে উইকেট। চারজন ব্যাটসম্যানের রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আসার ঘটনা ইউনাইটেড ফ্রেন্ডসকে বেশ সমস্যার তৈরি করেছে। বিজয়ী দলের অভিজিৎ সরকার পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top