News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে কসমোপলিটন সেরা
Image

শান্তিরবাজারে অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে কসমোপলিটন সেরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ।। অপরাজিত চ্যাম্পিয়ন হলো কসমোপলিটন ক্লাব। গ্রুপ লিগের শেষ ম্যাচে বুধবার কসমোপলিটন ক্লাব পরাজিত করে উত্তর তাউখোমা স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। জোলাইবাড়ি স্কুল মাঠে এদিন কসমোপলিটন ক্লাব ৩ উইকেটে পরাজিত করে উত্তর তাউখোমা স্কুলকে। বিজয়ী দলের নীহার রিয়াং ৬২ রান করে। আসরে দ্বিতীয় স্থান দখল করে জোলাইবাড়ি স্কুল। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে উত্তর তাউখোমা স্কুল ১৫২ রান করে। এর মধ্যে ১০০ রান আসে পেনাল্টি থেকে। কসমোপলিটন ক্লাব দেরীতে মাঠে আসায়। দলের পক্ষে মনোজিৎ দেববর্মা ১৯ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। কসমোপলিটন ক্লাবের পক্ষে অমন দেবনাথ (‌৩/‌১৪), জয় চক্রবর্তী (‌৩/‌২৩) এবং আরিপ মিঁয়া (‌২/‌৬)‌‌‌ সফল বোলার। জবাবে খেলতে নেমে কসমোপলিটন ক্লাব ২৮ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে নীহার রিয়াং ৩৫ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬২, জয় চক্রবর্তী৫১ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৪৫ এবং দলনায়ক অমন দেবনাথ ৩২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। উত্তর তাউখোমা স্কুলের পক্ষে রবি কুমার নোয়াতিয়া (‌৩/‌২৮) এবং আনন্দ সাধন নোয়াতিয়া (‌২/‌৩৮) সফল বোলার।‌‌ ‌

Releated Posts

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top