News Flash

  • Home
  • খেলা
  • জাদেজার ঘূর্ণিতে বিপাকে অস্ট্রেলিয়া, প্রথম দিনের শেষে ৪ উইকেটে ১৫৬
Image

জাদেজার ঘূর্ণিতে বিপাকে অস্ট্রেলিয়া, প্রথম দিনের শেষে ৪ উইকেটে ১৫৬

ইন্দোর, ১ মার্চ (হি.স.) : দুই অজি স্পিনার ম্যাথু কুনেম্যান ও নেথান লায়নের বিষাক্ত বোলিংয়ে ১০৯ রানে শেষ হয়েছিল ভারতের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে স্বস্তিতে নেই অস্ট্রেলিয়াও। রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে দিন শেষে অজি শিবিরের সংগ্রহ চার উইকেটে ১৫৬ রান। ভারতের চেয়ে মাত্র ৪৭ রানে এগিয়ে। ক্রিজে অপরাজিত রয়েছেন দুই ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব (৭) ও ক্যামেরন গ্রিন (৬)। দুই অজি ব্যাটসম্যান উসমান খাওয়াজা ও মার্নুস লাবুশান বুক চিতিয়ে লড়াই না চালালে আরও বিপাকে পড়ত সফরকারী দল।

প্রথম দুই টেস্টে হারার পরে সিরিজে টিঁকে থাকতে তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে হতো অস্ট্রেলিয়াকে। ইন্দোরে টসে হেরে বল করতে নেমে কার্যত ভেল্কি দেখান দুই অজি স্পিনার ম্যাথু কুনেম্যান ও নেথান লায়ন। ১০৯ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। পাল্টা ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পড়ে যায় অস্ট্রেলিয়া। দলের ১২ রানের মাথায় রবীন্দ্র জাদেজার বলে ফিরে যান ট্র্যাভিস হেড। এর পরে জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি সামাল দেন উসমান খাওয়াজা ও মার্নুস লাবুশানে। দুজনে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ৯৬ রান সংগ্রহ করেন। লাবুশানেকে (৯১ বলে ৩১ রান) ফিরিয়ে জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা।

এর পরে স্টিভ স্মিথ ও খাওয়াজা জুটি বাঁধেন। অর্ধশতরান করা খাওয়াজাকে (১৪৭ বলে ৬০) সাজঘরে ফেরান জাদেজা। শেষ বেলায় অজি অধিনায়ক স্টিভ স্মিথকে (৩৮ বলে ২৬) ফিরিয়ে সফরকারী দলকে জোর ধাক্কা দেন তিনি। দিনের শেষে সাত রানে পিটার হ্যান্ডসকম্ব ও ৬ রানে ক্যামেরন গ্রিন অপরাজিত রয়েছেন। রবীন্দ্র জাদেজা বল হাতে ভেল্কি দেখালেও বাকি ভারতের বাকি বোলাররা তেমন কার্যকরী ভূমিকা রাখতে পারেননি।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top