News Flash

  • Home
  • খেলা
  • লংতরাইভ্যালিতে ক্রিকেট চ্যাম্পিয়ন মনু জোন
Image

লংতরাইভ্যালিতে ক্রিকেট চ্যাম্পিয়ন মনু জোন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি।। দুরন্ত লড়াই। ছামনু ক্রিকেট জোনের। রাজদীপ বরুয়ার দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্স সত্বেও জয় পেলো না। লো স্কোরিং ম্যাচে জয় পেয়ে মহকুমার সেরা হলো মনু ক্রিকেট জোন। মহকুমা ক্রিকেট সংস্থা অনূর্ধ্ব-‌১৩ ছোটদের ক্রিকেটে। মঙ্গলবার মাধব চন্দ্র স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে মনু ক্রিকেট জোন ১ উইকেটে পরাজিত করে ছামনু ক্রিকেট জোনকে। বিজীত দলের রাজদীপ প্রথমে ব্যাট হাতে ২১ রান করার পর বল হাতে বিপক্ষের ৭ উইকেট তুলে নেয়। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ছামনু ক্রিকেট জোনের ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ৬৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে দলনায়ক রাজদীপ বরুয়া ২২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১৭ রান। মনু ক্রিকেট জোনের পক্ষে হিতেশ দাস (‌৫/‌৬) এবং দলনায়ক রাজ মালাকার (‌৩/‌৩৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে রাজদীপ বরুয়ার দুরন্ত বোলিং সত্বেও ২২.‌৫ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মনু ক্রিকেট জোন। দলের পক্ষে হিতেশ দাস ২৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং রাজ মালাকার ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। ছামনু ক্রিকেট জোনের পক্ষে রাজদীপ বরুয়া (‌৭/‌১৪) সফল বোলার।‌‌‌‌

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top