News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় দূর্ঘটনায় গুরুতর আহত তিন যুবক
Image

তেলিয়ামুড়ায় দূর্ঘটনায় গুরুতর আহত তিন যুবক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ জানুয়ারী৷৷ দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজন৷ ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ণ এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে রবিবার বিকেলে৷
ঘটনার বিবরনে জানা যায়, একটি বাইক চাকমাঘাটের দিক থেকে আসাম-আগরতলা জাতীয় সড়ক ধরে তেলিয়ামুড়ার দিকে আসার পথে মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ণ এলাকায় আসা মাত্রই আচমকাই অপর দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির৷ সঙ্গে সঙ্গে রাস্তার উপর ছিটকে পড়ে দুটো বাইকই৷ এতে গুরুতর আহত হয় তিনজন৷ জানা যায় তারা দুটি বাইকে তিনজন ছিল৷পরবর্তীতে এলাকার লোকজন এই দুর্ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের, দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা তরিঘড়ি দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ জানা যায়, আহত ওই তিন জনের মধ্যে দুই জনের নাম বিজয় কুমার কর এবং শান্তি দাস৷ বর্তমানে আহত ওই দুজনের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরী কালীন বিভাগে

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top