News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরে সিপিআইএম ও কংগ্রেসের যৌথ প্রচার কর্মসূচি
Image

কল্যাণপুরে সিপিআইএম ও কংগ্রেসের যৌথ প্রচার কর্মসূচি

িিনজস্ব প্রতিনিধি, কল্যাণপুুরে, ২৯ জানুয়ারী৷৷ কল্যাণপুর বিধানসভা কেন্দ্রে সিপিআইএম এবং কংগ্রেস দল যৌথ নির্বাচনী প্রচারে অংশ নেয়৷ রবিবার সকালে সি পি আই এম কংগ্রেস দলের সমর্থকরা যে যার মত করে হাতে পতাকা নিয়ে যৌথ ভাবে ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে বাম মনোনীত প্রার্থী মনীন্দ্র চন্দ্র দাস কে সাথে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে নামলো৷ বিধানসভা কেন্দ্রের উত্তর চেবরি এলাকার ১ নং বুথে এই অভিযান হয়৷কংগ্রেস কর্মী সমর্থকরা তাদের দলীয় পতাকা নিয়ে বাম প্রার্থীর সমর্থনে প্রচার করলেন৷ প্রার্থী মনীন্দ্র চন্দ্র দাসের সাথে ছিলেন সি পি আই (এম )নেতা সুভাষ নাথ, গৌরী পাল, নারায়ণ দেব, সীতু রঞ্জন শীল প্রমুখ৷ প্রচারে কংগ্রেস এর তরফে ছিলেন প্রতাপ দেবনাথ, অজিত পাল, বিশ্বজিৎ পাল প্রমুখ৷ বাম প্রার্থী মনীন্দ্র চন্দ্র দাস তার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে জানান মানুষ বলছে ২০১৮ সালে তারা ভুল করেছিল৷ মানুষ মিথ্যে প্রতিশ্রুতিতে প্রভাবিত হয়েছিল৷ মানুষ কে বিজেপি সেই সময় বুঝিয়েছিল সি পি আই এম সরকার যে কাজ করছে তার চেয়ে অনেক বেশী কাজ হবে এবং রাজ্যের উন্নয়ন হবে৷ কিন্ত পাঁচ বছরের বিজেপি আমলে মানুষ দেখলো সবটাই জুমলা৷ তাই মানুষের তরফ থেকে বাম জোটের প্রতি প্রচুর সাড়া জেগেছে৷ মানুষ বলছে আর ভুল নয়৷ যেখানে যেখানে বাম প্রার্থী আছে এবং যেখানে যেখানে কংগ্রেস প্রার্থী আছে তাদের জয়ী করে এবার বিজেপি বিরোধী সরকার গঠিত হবেই৷ মানুষ যাতে ঠিক মতো ভোট টা দিতে পারে প্রশাসনকে সেটা সুনিশ্চিত করতে হবে৷ বামফ্রন্টের বিকল্প যে কিছু হয় না তা মানুষ আজ অনুধাবন করতে পারছেন৷ বামফ্রন্টের বিকল্প একমাত্র আরও উন্নততর বামফ্রন্ট৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top