News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষ্ণপুরে বিজেপি প্রার্থী নিয়ে খুশির হাওয়া
Image

কৃষ্ণপুরে বিজেপি প্রার্থী নিয়ে খুশির হাওয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারী৷৷ সিপিআইএম কিংবা তিপ্রামথা কোনো ফ্যাক্টর নয় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে, এমনটাই হুংকার বার্তা  বিজেপির প্রার্থী বিকাশ দেববর্মার৷ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী হিসেবে বিকাশ দেববর্মার  নাম ঘোষণা  হতেই আনন্দের জোয়ারে মাতোয়ারা হয়ে উঠে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের  মানুষজন থেকে শুরু করে বিজেপি দলের কর্মী সমর্থকেরা৷ রবিবার ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মাকে তেলিয়ামুড়ার প্রবেশদ্বার হাওয়াইবাড়ি এলাকা থেকে দলের যুব মোর্চার কর্মীরা সুবিশাল বাইক রেলির মাধ্যমে স্বাগত জানিয়ে চাকমাঘাট স্থিত কৃষ্ণপুর মন্ডলে নিয়ে আসেন৷ সেখানে তাদের পছন্দের প্রার্থীকে কাছে পেয়ে অনেকটাই আপ্লুত হয়ে পড়েন বিজেপি দলের কর্মী সমর্থকেরা৷ এদিন বিজেপি দলের অনেক পুরানো কর্মীরা ফের মনোবল চাঙ্গা করে ঘর থেকে বেরিয়ে আসে৷ এতে মুহূর্তের মধ্যে  চাকমা ঘাট স্থিত মন্ডল কার্যালয়ের সামনে কিছু সময়ের জন্য  জনপ্লাবন দেখা দেয়৷ তাছাড়া এদিন চাকমা ঘাট স্থিত মন্ডল কার্যালয়ের সামনে থেকে বিজেপি দলের কর্মী সমর্থকেরা এক পদযাত্রা অনুষ্ঠিত করে স্থানীয় তুইমধুবাজার সহ চাকমাঘাট বাজারে৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top