News Flash

  • Home
  • দিনের খবর
  • সোমবার ৪৬তম কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
Image

সোমবার ৪৬তম কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৯ জানুয়ারি (হি. স.) : রাত পোহালেই শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রতিবছরের মত এই বছরও বইমেলা নিয়ে উত্তেজনার শেষ নেই বই প্রেমীদের । তবে প্রতিবারের তুলনায় চলতি বছর ছোট প্রকাশকের সংখ্যা বেশি বই মেলায়।

৪৬তম কলকাতা বইমেলার উদ্বোধন হবে ৩০ জানুয়ারি। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বয়স্ক মানুষদের বই দেওয়া হবে। এছাড়াও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের,পথ শিশুদের বাসে করে নিয়ে এসে বই দেওয়া হবে।
কলকাতা আন্তর্জাতিক বইমেলা ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। যেহেতু চলতি বছর সুকুমার রায়ের জনপ্রিয় গ্রন্থ ‘আবোল-তাবোল’-র ১০০ বছর তাই প্রবীণ নাগরিক, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু সহ ছোটদের বিনামূল্যে ২০ হাজার বই উপহার দেবে আয়োজক কমিটি। এবারের বইমেলায় ৬৮ জন নতুন প্রকাশকের স্টলের পরিমাপ ৫০ স্কোয়ার ফিটেরও কম। এমনকি ২৭৬ জন রয়েছেন যাঁদের স্টলের মাপ ১০০ স্কোয়ারফিট।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top