News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বনমালীপুর কেন্দ্রে বাড়ি বাড়ি ভোট প্রচার বিজেপি সভাপতি তথা প্রার্থী রাজীব ভট্টাচার্য্যের
Image

বনমালীপুর কেন্দ্রে বাড়ি বাড়ি ভোট প্রচার বিজেপি সভাপতি তথা প্রার্থী রাজীব ভট্টাচার্য্যের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারী৷৷  ৯ নং বনমালীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য রবিবার তার নির্বাচনে এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে শামিল হয়েছেন৷ ৯ নং বনমালীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছে প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্যকে৷ ১৯৯১ সালে তিনি বিজেপিতে সদস্যপদ গ্রহণ করে মন্ডল সভাপতি দায়িত্ব পালন করেন৷ বিজেপির বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করে বর্তমানে তিনি প্রদেশ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন৷ দল তাকে বনমালীপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে মনোনীত করেছে৷ রাজীব ভট্টাচার্যকে বনমালীপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে মনোনয়ন করায় তিনি দলের নেতৃত্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ রবিবার বাড়ি বাড়ি ভোট প্রচার করতে গিয়ে তিনি বিজেপি দলে দীর্ঘদিন সাংগঠনিক কাজ করার তথ্য তুলে ধরে বলেন তিনি এই এলাকার মানুষ৷ এলাকার মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে৷ বয়জ্যেষ্ঠ এবং বন্ধুবান্ধবসহ এলাকার জনগণ তাকে বিপুল ভোটে জয়ী করবেন বলে তিনি আশাবাদী৷ এলাকাবাসী বনমালীপুর বিধানসভা কেন্দ্র থেকে তাকে জয়ী করে আরো সেবামূলক কাজ করার সুযোগ করে দেবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ ভোট প্রচারে গিয়ে তিনি জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে তিনি জানিয়েছেন৷ পাশাপাশি জয়ের সম্পর্ক তিনি নিশ্চিত বলে দাবি করেছেন৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top