News Flash

Image

সিপাহীজলা নৌকাঘাট থেকে বাইক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারী৷৷ বিশালগড়ের সিপাহীজলার নৌকা ঘাট সংলগ্ণ এলাকা থেকে দিন দুপুরে একটি বাইক চুরি করে নিয়ে গেছে চোরেরা৷ সিপাহীজলা নৌকাঘাট  থেকে এক ব্যক্তির বাইক চুরি৷ ঘটনা রবিবার দুপুর নাগাদ ৷ বাইকের মালিকের নাম দীপজয় দেবনাথ৷ বাড়ি গোলাঘাটি এলাকায়৷ জানা যায় গোলাঘাটি এলাকার দীপজয় দেবনাথ সহ কয়েক কয়েকজন নৌকা ঘাটে এসেছিল নৌকা বিহার করতে৷ নৌকাঘাট সংলগ্ণ রাস্তার পাশে বাইক রেখে তারা সেখানে গিয়েছিল৷ তারা যেখানে বাইক রেখে গিয়েছিল তার পাশেই শ্রমিকরা কাজ করছিল৷ হঠাৎ ২-৩ জন যুবক এসে চাবি দিয়ে বাইক খুলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়৷ এক শ্রমিক ঘটনা প্রত্যক্ষ করলেও ঘটনা বুঝে ওঠার আগেই বাইকটি নিয়ে চোরেরা পালিয়ে যেতে সক্ষম হয়৷ উল্লেখ্য নৌকা ঘাট সংলগ্ণ এলাকা থেকে প্রায়ই এ ধরনের বাইক চুরির ঘটনা ঘটে চলেছে৷ তদুপরি সেখানে নিরাপত্তার কোন ব্যবস্থা নেই৷ বাইক চুরির ঘটনায় বিশালগড় থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত বাইক উদ্ধারের সংবাদ নেই৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top