News Flash

Image

নতুননগরে আগুনে পুড়ল দশটি দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷  রাজধানী লাগোয়া নতুন নগর কো-অপারেটিভ বাজারে শুক্রবার রাতে ভয়াবহ অগ্ণিকাণ্ড৷ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৮ থেকে ১০ টি দোকান৷ শুক্রবার রাতে ভয়াবহ অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটে রাজধানী লাগোয়া নতুন নগর কো-অপারেটিভ বাজারে৷ আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৮ থেকে ১০ টি দোকান৷ জানা যায় শুক্রবার রাতের বেলায় স্থানীয়রা প্রত্যক্ষ করে নতুন নগর কো-অপারেটিভ বাজারের কিছু দোকানে আগুন জ্বলছে৷ সাথে সাথে খবর দেওয়া হয় দোকান মালিকদের৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দোকানের মালিকরা৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের৷ এক এক করে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৬ টি ইঞ্জিন৷ দমকলের ৬ টি ইঞ্জিন দীর্ঘ প্রায় ৩০ মিনিট প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে৷ ততক্ষণে ৮ থেকে ১০ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়৷ ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান এলাকার বিধায়ক ডাঃ দিলীপ দাস৷ তিনি কথা বলেন ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাথে৷ পরে তিনি জানান এলাকার বিজেপি দলের কার্যকরতারা ওনাকে ঘটনার বিষয়ে জানিয়েছে৷ তারপর তিনি ঘটনাস্থলে ছুটে গেছেন৷ যে সকল দোকানগুলি আগুনে পুড়েছে তার মধ্যে অনেকগুলি দোকান নতুন৷ ক্ষতিগ্রস্ত দোকানগুলির মধ্যে একটি টমটমের শোরুম ছিল বলে জানা গেছে৷ অগ্ণিকাণ্ডের ফলে আনুমানিক ৪০ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top