News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যপ্রদেশে ভেঙে পড়ল সুখোই-৩০ ও মিরাজ ২০০০ বিমান, মৃত্যু একজন পাইলটের
Image

মধ্যপ্রদেশে ভেঙে পড়ল সুখোই-৩০ ও মিরাজ ২০০০ বিমান, মৃত্যু একজন পাইলটের

মোরেনা, ২৮ জানুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় দুর্ঘটনার কবলে পড়ল দু”টি যুদ্ধবিমান, সুখোই ৩০ এমকেআই এবং মিরাজ ২০০০। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ভারতীয় বায়ুসেনার দু”টি বিমান ভেঙে পড়ার বিষয়ে বায়ুসেনা প্রধান অবহিত করেন। আইএএফ পাইলটদের সুস্থতার বিষয়ে খোঁজখবর নিয়েছেন রাজনাথ সিং এবং সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখছেন তিনি। দু”টি বিমান মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমান ঘাঁটি থেকে উড়েছিল, যেখানে একটি মহড়া ও রুটিন প্রশিক্ষণ চলছিল।

মাঝ আকাশে সংঘর্ষ হয়েছে কি না তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে বায়ুসেনা। দুর্ঘটনার সময় সুখোই-৩০ বিমানে দু”জন পাইলট ছিলেন এবং মিরাজ ২০০০-এ একজন পাইলট ছিলেন। সুখোই-৩০ বিমানের দু”জন পাইলট বেরিয়ে আসতে সক্ষম হলেও, মিরাজ বিমানের একজন পাইলটের মৃত্যু হয়েছে। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে ২ জন পাইলট নিরাপদে আছেন। এই বিমান দুর্ঘটনার বিষয়ে টুইট করে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সাহায্য করেছে রাজ্য পুলিশ।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top