News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে রেলি করলেন কংগ্রেস প্রার্থী বীরিজিত সিনহা
Image

কৈলাসহরে রেলি করলেন কংগ্রেস প্রার্থী বীরিজিত সিনহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷  শনিবার কৈলাশহরে রেলি সংগঠিত করল কংগ্রেস৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোজিৎ সিনহার নেতৃত্বে এই রেলি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ ঊনকোটি জেলা কংগ্রেসের আহ্বানে কৈলাশহরের পথে এক ঐতিহাসিক মিছিল সংঘটিত হয়৷ মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান সহ ব্লক ও জেলাস্তরের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা৷ বলা যায় কৈলাশহরের এই ঐতিহাসিক রেলি থেকে রাজ্যে কংগ্রেস নিজেদের শক্তির জানান দিল৷ এই মিছিলটি কৈলাশহর টিলাবাজার এলাকা থেকে শুরু হয় কৈলাশহর পুর পরিষদের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে কৈলাশহর পাইতুর বাজার নতুন মোটরস্ট্যান্ড এলাকায় সমাপ্ত হয়৷ হুটখোলা গাড়িতে বীরজিত সিনাহাকে সামনে রেখে কয়েক হাজার কংগ্রেস কর্মী সমর্থক অংশ নেয় এই মিছিলে৷ মিছিলের আকর্ষণ হিসেবে ছিল ৭টি হাতি৷ উল্লেখযোগ্য বিষয় হলো যে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছিল যে আজ বীরজিত সিনহা নমিনেশন দাখিল করবেন৷  সেই সাথে অনুষ্ঠিত হবে রেলি৷ সাংবাদিকদের প্রশ্ণের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান আগামী ৩০ শে জানুয়ারি মনোননয়ন দাখিল করা হবে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top