News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্রাউন সুগার সহ হাওয়াইবাড়িতে আটক অটো চালক
Image

ব্রাউন সুগার সহ হাওয়াইবাড়িতে আটক অটো চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷  নির্বাচনের প্রাক মুহূর্তে নাকা চেকিং করতে গিয়ে উদ্ধার হল ব্রাউন সুগার৷ ঘটনা শনিবার তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ি এলাকায়৷
বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে প্রশাসনিকভাবে বিভিন্ন সড়কে নির্বাচন কমিশন এবং পুলিশ যৌথ ভাবে যানবাহন গুলিতে বিশেষ চেকিং জারি রেখেছে৷ এরই অঙ্গ হিসেবে শনিবার সকালে তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের হাওয়ায় বাড়িতে বিশেষ নাকা চেকিং-এ বসে নির্বাচন কমিশন এবং পুলিশের যৌথ টিম৷ তেলিয়ামুড়া থেকে আগরতলার দিকে যাবার পথে অটো গাড়িটি আটক করা হয়৷ পরে অটোটিতে চেকিং করতে গিয়ে বাজেয়াপ্ত হয় ব্রাউন সুগার৷ গাড়ি চালকের নাম সুদীপ মালাকার৷ বাড়ি তেলিয়ামুড়া থানাধীন কালিটিলা এলাকায়৷ পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে৷ উদ্ধারকৃত ব্রাউন সুগারের পরিমাণ জানা না গেলেও এর বাজার মূল্য কয়েক হাজার টাকা হবে বলে পুলিশ সূত্রে খবর৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top