News Flash

  • Home
  • বিদেশ
  • পূর্ব জেরুজালেমে বন্দুকবাজের গুলিতে মৃত ৭; খতম আততায়ীও, ঘৃণ্য অপরাধ বলল আমেরিকা
Image

পূর্ব জেরুজালেমে বন্দুকবাজের গুলিতে মৃত ৭; খতম আততায়ীও, ঘৃণ্য অপরাধ বলল আমেরিকা

জেরুজালেম, ২৮ জানুয়ারি (হি.স.): পূর্ব জেরুজালেমে একটি উপাসনালয়ের বাইরে বন্দুকবাজের গুলিতে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫ বছর বয়সী এক শিশুও রয়েছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়েছে। এই হামলার ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। এই হামলার তীব্র নিন্দা করেছে আমেরিকা। আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি ঘৃণ্য অপরাধ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার (স্থানীয় সময়) একটি গাড়ি ওই উপাসনালয়ের সামনে এসে থামে। গাড়ি থেকে একজন বন্দুকবাজ বেরিয়ে এসে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। গাড়িতে আরও একজন ছিল বলে ধারণা করা হচ্ছে। তার খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জেরুজালেমে উপাসনালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। গুলিবর্ষণকারী সন্ত্রাসীকে নিকেশ (হত্যা) করা হয়েছে।”

উল্লেখ্য, দখলকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে বৃহস্পতিবার ইসরায়েল এক সামরিক অভিযান চালায়। এতে বয়স্ক এক নারীসহ ৯ জন ফিলিস্তিনি নিহত হন। এর পরদিন পূর্ব জেরুজালেমে এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল।

Releated Posts

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারত-থাইল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে আলোচনা, গুরুত্ব পেল যোগাযোগ ও জন-জন সংযোগ

ব্যাঙ্কক, ২৪ জুলাই (আইএএনএস): সমুদ্র, আকাশ ও সড়কপথে যোগাযোগ সম্প্রসারণ, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন সহযোগিতা…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top