News Flash

  • Home
  • দেশ
  • ডিজিটাল মাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ মোদীর, বললেন প্রতিটি বাড়িতে টেকনোলজি ফ্রি জোন রাখা উচিত
Image

ডিজিটাল মাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ মোদীর, বললেন প্রতিটি বাড়িতে টেকনোলজি ফ্রি জোন রাখা উচিত

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.): ছাত্র-ছাত্রীদের ডিজিটাল মাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিভাবকদের উদ্দেশে বললেন, ‘‘প্রত্যেক বাড়িতেই একটা করে ‘টেকনোলজি ফ্রি জ়োন’ রাখা উচিত।’’ প্রধানমন্ত্রীর পরামর্শ, সেই ‘প্রযুক্তি বর্জিত অঞ্চলে’ মোবাইল, কম্পিউটার-সহ সব যন্ত্র ব্যবহার বন্ধ থাকবে। শুক্রবার পরীক্ষা-পে-চর্চা অনুষ্ঠানের ষষ্ঠ সংস্করণে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “ভারতে মানুষজন স্ক্রীনেই গড়ে ৬ ঘণ্টা কাটায়, এটা চিন্তার বিষয়। কেন গ্যাজেটের দাস হবেন? যখন ঈশ্বর আমাদেরকে অপার সম্ভাবনা-সহ একটি স্বাধীন অস্তিত্ব এবং ব্যক্তিত্ব দিয়েছেন?”

সপ্তাহে এক দিন কিংবা দিনে কয়েক ঘণ্টা ডিজিটাল মাধ্যম থেকে দূরে থাকার অভ্যাস তৈরি করারও পরামর্শ দেন তিনি। এ প্রসঙ্গে নিজের উদাহরণ টেনেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, ‘‘আমার হাতে কখনও মোবাইল দেখেছেন? আমি কিন্তু সামাজিক মাধ্যমে খুব সক্রিয়। কিন্তু আমি সে জন্য একটি নির্দিষ্ট সময়সূচি বেঁধে দিয়েছি।’’ পরীক্ষা ভীতি দূর করতে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে এদিন প্রধানমন্ত্রী বলেছেন, “সত্য বলার অভ্যাস পরিবর্তন করবেন না। যদি পরীক্ষা ভাল না হয়, তাহলে আপনাদের ভাগ করা উচিত। পরীক্ষা যেন আমাদের জীবন উদযাপনের উৎসবে পরিণত হয়। কারণ আমরা যখন উদ্যমী হই, তখনই আমরা সফল হতে পারি।”

Releated Posts

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top