News Flash

  • Home
  • দেশ
  • নীতীশের বিজেপি সঙ্গ ত্যাগ নিয়ে বড় দাবি পিকে-র, বিহারে কী একনাথের ভূমিকায় উপেন্দ্র!
Image

নীতীশের বিজেপি সঙ্গ ত্যাগ নিয়ে বড় দাবি পিকে-র, বিহারে কী একনাথের ভূমিকায় উপেন্দ্র!

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের সিংহাসন হারানোর সঙ্গে শিবসেনার চাবিও হারিয়েছেন উদ্ভব ঠাকরে। একনাথ শিন্ডেকে ‘কার্ড’ হিসেবে ব্যবহার করে উদ্ভব ঠাকরেকে কার্যত সর্বহারা করে দিয়েছে বিজেপি। নীতীশের অবস্থাও উদ্ভব ঠাকরের মত হতে পারে এই আশঙ্কায় বিজেপি-র সঙ্গ ত্যাগ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। শুক্রবার এমনই দাবি করলেন তাঁর প্রাক্তন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। পিকে দাবি করেছেন, গত বছর মার্চে দিল্লিতে তাঁর সঙ্গে দেখা হয় নীতীশের। সেখানেই নীতীশই তাঁকে মহাগঠবন্ধনে যোগ দিতে অনুরোধ করেন। কারণ, উনি জানতেন যদি তিনি বিজেপি-র সঙ্গে থাকতেন তাহলে ২০২৪ লোকসভা ভোটে জয়ের পর নীতীশকে সরিয়ে বিজেপি তার দলেরই অন্য কাউকে মুখ্যমন্ত্রী করবে।

এরপর প্রশান্ত কিশোর আরও দাবি করেন, কেন নীতীশ শেষ পর্যন্ত তেজস্বী যাদবকেই সঙ্গী হিসেবে বেছে নিলেন সেই কথা। পিকে-র দাবি, নীতীশ কুমার তেজস্বী যাদবকে বেছে নিয়েছিলেন কারণ তিনি জানেন ২০২৫ সালের পরে তিনি মুখ্যমন্ত্রী হবেন না এবং যাদবের অধীনে বিহার ভুগবে, আর তাই মানুষ আবার নীতীশের কাছে ফিরে আসবে। পিকে-র আরও দাবি, নীতীশ চান তাঁর জায়গায় যেই ক্ষমতায় আসুক, কেউ যেন তার থেকে ভাল না করতে পারে। তেজস্বীকে ব্যবহার করতেই মহাগঠবন্ধনে নীতীশ ঢুকছেন বলে পিকে দাবি করেন।

এদিকে, শিবসেনায় একনাথ শিন্ডের মত জেডি (ইউ)-তে বিদ্রোহের বড় নাম হয়ে উঠছেন উপেন্দ্র কুশওয়াহ। জেডি (ইউ)-র জাতীয় সংসদীয় বোর্ডের প্রধান উপেন্দ্র নীতীশের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দেগে বললেন, নীতীশ বললেও আমি দল ছাড়ব না। আমি দায়িত্ব নিয়েছি জেডি (ইউ)-কে বাঁচানোর। দলের বর্তমান অবস্থা দেখে আমার কষ্ট হচ্ছে”।

Releated Posts

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top