News Flash

  • Home
  • খেলা
  • প্লেট গ্রুপে টানা ৪ ম্যাচে জয় ছিনিয়ে সেমিফাইনালের পথ প্রশস্ত মোহনপুরের
Image

প্লেট গ্রুপে টানা ৪ ম্যাচে জয় ছিনিয়ে সেমিফাইনালের পথ প্রশস্ত মোহনপুরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।। টানা চার ম্যাচে জয় পেয়েছে মোহনপুর মহকুমা ক্রিকেট দল। এই জয়ের সুবাদে সিনিয়র রাজ্য ক্রিকেটের প্লেট গ্রুপে সেমিফাইনালে খেলা অনেকটা নিশ্চিত করে নিয়েছে। ৬ দলীয় গ্রুপে তাদের আরও একটি ম্যাচ রয়েছে। ‌ আজ, শুক্রবার খেলা ছিল অমরপুরে রাঙামাটি মাঠে। সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরুতে টস জিতে মোহনপুর মহকুমা দল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত পঞ্চাশ ওভারের মধ্যে ৪৬ ওভার ২ বল খেলে মোহনপুর সবকটি উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে মিঠন সরকারের ৯১ রান, দেবাংশু দত্তের ৭৬ রান এবং সমীর দেববর্মার ২৬ রান উল্লেখযোগ্য। মিঠন ৫৬ বল খেলে ছয়টি বাউন্ডারি ও আটটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৯১ রান সংগ্রহ করে। কাঞ্চনপুরের জুয়েল দেব ৩২ রানে ৩টি উইকেট পেয়েছে। তাছাড়া, জয়দীপ নাথ তিনটি, ভিকি কর দুটি এবং মিহির লাল নাথ ও দেবাশীষ চাকমা একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে কাঞ্চনপুর মহকুমা দল ২৫ ওভার ৪ বল খেলে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ৫৪ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে জয়দীপ নাথ (১৪) ছাড়া কেউ দুই অঙ্কের রানেই পৌঁছাতে পারেনি। মোহনপুরের রোহন বিশ্বাস ২৫ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে কাঞ্চনপুরকে রুখে দেয় এবং প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও জিতে নেয়। এছাড়া, দীপেন বিশ্বাস পেয়েছে তিনটি উইকেট। জয়দীপ দেব ও সমীর দেববর্মাও পেয়েছে একটি করে উইকেট।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top