News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ’র উদ্যোগে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
Image

টিসিএ’র উদ্যোগে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।। প্রীতি ক্রিকেটে জয় পেলো টি সি এ গ্রীণ। ৮ উইকেটে পরাজিত করলো টি সি এ ব্লু কে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার হয় টি-‌২০ ম্যাচটি, এম বি বি স্টেডিয়ামে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে টি সি এ ব্লু ৯৭ রান করে। দলের পক্ষে রাজীব সাহা ৩৪ এবং তিমির চন্দ ৩৩ রান করেন। টি সি এ গ্রীণ দলের পক্ষে শুভদীপ ভৌমিক (‌২/‌১৭) এবং খোকন দে (‌২/‌১৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে টি সি এ গ্রীণ১৬.‌৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে বিশ্বজিৎ দে ৪১ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪৩ রান করেন। খেলা শুরুর আগে দুদলের ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হয়েছেন আগরতলা প্রেস ক্লাবের সচিব প্রণব সরকার সহ রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা।‌‌

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top