News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় তৃণমূল কংগ্রেসের মিছিল অনুষ্ঠিত
Image

আগরতলায় তৃণমূল কংগ্রেসের মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারী৷৷ বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগরতলা চিত্তরঞ্জন রোডে স্থিত ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক মিছিল সংগঠিত হয়৷ এই মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির চেয়ারম্যান আশীষ লাল সিং, ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা, ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পান্না দেব, পশ্চিম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ দেব, প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি শিবপ্রসাদ চৌধুরী, ত্রিপুরা প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শিবম সাহা-সহ অন্যান্য নেতৃবৃন্দরা৷ এই প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি শিবপ্রসাদ চৌধুরী বলেছেন,  প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে রাজ্য কমিটির উদ্যোগে আসন্ন নির্বাচনে ‘নিজের ভোট নিজে দিন, গণতন্ত্র সুরক্ষা করুন’ এই বার্তা সামনে রেখে মিছিল৷ জাতীয় ভোটার দিবসে সমস্ত ত্রিপুরাবাসীকে আবেদন জানান নিজের ভোট, নিজে দেওয়ার এবং নিজের শক্তি প্রয়োগ করার জন্য৷

Releated Posts

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top