News Flash

  • Home
  • দেশ
  • আইএসএফের উপর হামলার ঘটনায় কলকাতা হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা
Image

আইএসএফের উপর হামলার ঘটনায় কলকাতা হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

কলকাতা, ২৪ জানুয়ারি (হি. স.) : ধর্মতলায় আইএসএফ উপর হামলার ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। ‌মামলা করেছেন জনৈক আইনজীবী। বুধবার শুনানির সম্ভাবনা রয়েছে।

মামলায় বলা হয়েছে, “কলকাতা পুলিশ অমানবিকভাবে লাঠি চালিয়েছে। বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি-সহ কর্মীরা আহত।”সোমবারই কলকাতা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ফুরফুরা শরিফের পীরজাদারা। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ছাড়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার কথাও বলেছিলেন তাঁরা। মঙ্গলবারই পীরজাদারা পৌঁছে যান লালবাজারে। পীরজাদা পরিবারের অভিযোগ, বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে নওশাদকে। স্পিকারের অনুমতি ছাড়া বিধায়ককে কীভাবে গ্রেফতার করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। পীরজাদারা জানান, তাঁরা কোনও দলের তরফে আসেননি, পরিবারের তরফে দেখা করতে আসেন তাঁরা।

প্রসঙ্গত, গত শনিবার গ্রেফতার হন আইএসএফ বিধায়ক। সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top