ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি।। যোগা খেলোয়ারদের জন্য দারুন খবর। সাফল্য অর্জনকারী দুজন যোগা খেলোয়ারকে শিক্ষার সমস্ত ব্যয়ভার বহন করবে স্কুল কর্তৃপক্ষ। আজ, সোমবার, ২৩ জানুয়ারি উদযাপন উপলক্ষে শ্রীকৃষ্ণ মিশন স্কুলে আয়োজিত অনুষ্ঠানে স্কুলেরই দুজন ছাত্রী ষষ্ঠ শ্রেণির ধৃতি দেবনাথ ও অষ্টম শ্রেণির পারিজাত সাহাকে জাতীয় যোগাসন প্রতিযোগিতায় সাফল্যের জন্য উভয়কে দ্বাদশ শ্রেণী স্তর পর্যন্ত স্কুলে শিক্ষার সমস্ত খরচ স্কুল কর্তৃপক্ষ বহন করার কথা ঘোষণা করা হয়। স্কুলের প্রশাসনিক অধিকর্তা দীনবন্ধু দাস তাদের সাফল্যে খুশি ব্যক্ত করেন। উল্লেখ্য, এর আগেও তিনি যোগা খেলোয়াড়দের একাধিকবার সংবর্ধনা জানিয়েছেন। আজকের এই খবরে ছাত্রীদের অভিভাবক মহল ও যোগা প্রশিক্ষক শম্ভু চক্রবর্তী প্রমুখ স্কুলের প্রশাসনিক অধিকর্তা ও স্কুল কর্তৃপক্ষের নিকট অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, স্কুল কর্তৃপক্ষ ও যোগাসন প্রশিক্ষক সাফল্য অর্জনকারী ছাত্রীদের ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন। ছাত্রীদের এই সাফল্যে এবং স্কুল কর্তৃপক্ষের প্রশংসনীয় ভূমিকায় অভিভাবক মহলও আপ্লুত।

যোগা খেলোয়ারদের সাফল্যে স্কুল কর্তৃপক্ষের দারুন ঘোষণা
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















