News Flash

  • Home
  • প্রধান খবর
  • তামিলনাড়ুতে ক্রেন ভেঙে পড়ে মৃত ৪; আহত ৯ জন, অপারেটর পুলিশ হেফাজতে
Image

তামিলনাড়ুতে ক্রেন ভেঙে পড়ে মৃত ৪; আহত ৯ জন, অপারেটর পুলিশ হেফাজতে

চেন্নাই, ২৩ জানুয়ারি (হি.স.): তামিলনাড়ুতে মেলার অনুষ্ঠান চলাকালীন ক্রেন ভেঙে পড়ে মৃত্যু হল ৪ জনের। ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। চেন্নাইয়ের কাছে কিলভিতি গ্রামের মন্দি অম্মন মন্দিরের কাছে দ্রৌপথি অম্মন উৎসব উপলক্ষে মেলা চলছিল। সেখানেই কিছু ব্যক্তি ক্রেনের ওপর উঠে মন্দিরের মূর্তিগুলিতে মালা দেওয়ার চেষ্টা করে। সেই সময় আচমকাই ক্রেনটি আরোহী সমেত ভেঙে পড়ে। ক্রেনটি আনার আগে প্রশাসনের থেকে কোনওরকম অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ।

রবিবার রাতে মন্দিরের উৎসবের সময় ক্রেন ভেঙে মৃত্যু হয়েছে ৪ জনের ও আহত হয়েছেন ৯ জন। আরাককোনামের কিলভেথিতে একটি মন্দির উৎসব অনুষ্ঠান চলাকালীন ওই ক্রেন ভেঙে ৪ জনের মৃত্যু ও ৯ জন আহত হয়েছেন। ক্রেন ব্যবহারের কোনও অনুমতি ছিল না বলে জানিয়েছে পুলিশ। ক্রেনের অপারেটরকে হেফাজতে নেওয়া হয়েছে।

Releated Posts

মধ্যপ্রদেশের সাগরে সন্দেহভাজন ভেজাল মদ খেয়ে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫

সাগর (মধ্যপ্রদেশ), ৬ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের সাগর জেলায় সন্দেহভাজন ভেজাল মদ পান করে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 6, 2026

মুম্বইয়ে দহি হান্ডি উৎসবে ৩৭৬ জন আহত, মৃত ২

মুম্বই, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): জন্মাষ্টমীর পরদিন ঐতিহ্যবাহী ‘দহি হান্ডি’ উৎসবকে কেন্দ্র করে মুম্বইয়ে পৃথক দুর্ঘটনায় আহতের সংখ্যা বেড়ে…

ByByNews Desk Sep 6, 2026

‘ঔপনিবেশিকতার অবসান মানে আরও বিস্তৃত আর্কাইভ, বহু ভাষা ও কঠিন প্রশ্ন’: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত এখন নিজের ঐতিহ্য ও ইতিহাসকে জানার জন্য আর কারও অনুমতির অপেক্ষা করে না…

ByByNews Desk Sep 5, 2026

‘রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়’: সাহারানপুর মসজিদ ভাঙা নিয়ে বিজেপি

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা মসজিদ ভেঙে ফেলার ঘটনাকে রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top