News Flash

  • Home
  • বিদেশ
  • সিরিয়ায় ধসে পড়ল আবসিক ভবন, ১৬ জনের মৃত্যু
Image

সিরিয়ায় ধসে পড়ল আবসিক ভবন, ১৬ জনের মৃত্যু

দামাস্কাস, ২৩ জানুয়ারি (হি.স.) : সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে আবাসিক ভবন ধসে নিহত হয়েছেন ১৬ জন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছেন সিরিয়ার উদ্ধারকর্মীরা।রবিবার আলেপ্পোর শেখ মাকসুদ জেলায় ভবন ধসের এ ঘটনা ঘটে।

দেশটির সরকারি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো। সেখানকার শেখ মাকসুদ জেলায় পাঁচ তলা ভবন ধসে পড়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, জলের পাইপলাইন লিকেজ হয়ে যাওয়ায় ভবনটির ভিত্তি দুর্বল হয়ে পড়েছিল।

ছয় বছর আগে রাশিয়া ও সিরিয়ার ব্যাপক বোমা হামলায় আলেপ্পোর নিয়ন্ত্রণ হারায় দেশটির বিদ্রোহীরা। হামলায় শহরটির অনেক ভবন ক্ষত-বিক্ষত হওয়ায় গত কয়েক বছরে আলেপ্পোতে বেশকিছু ভবন ধসে পড়ে।-

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top