News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজনগরে সুকলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

রাজনগরে সুকলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারী৷৷ রাজনগর এলাকায় নিজ বাড়িতে আয়েশা আক্তার নামে ১১ বছরের এক ছাত্রী ফাঁসিতে আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ আত্মহত্যার কারন স্পষ্ট নয়৷ রবিবার  বটতলা পুলিশ ফাঁড়ির অন্তর্গত রাজনগর এলাকায় নিজ বাড়িতে আয়েশা আক্তার নামে ১১ বছরের এক ছাত্রী ফাঁসিতে আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ জানা জায় এলাকার বাসিন্দা মিঠুন মিয়ার কন্যা সন্তান আয়েশা আক্তার নামে ১১ বছরের কিশোরী নিজ বাড়ি ছাদে গিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে৷  দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পর পরিবারের লোকজন সুকল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে আইজিএম হাসপাতালে নিয়ে আসে৷ সেখানে কর্মরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর আয়েশা আক্তার নামে সুকলছাত্রীটিকে মৃত বলে ঘোষণা করে৷ আয়েশা আক্তারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে তার মা-বাবা সহ আত্মীয় পরিজন৷  পরে তার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়৷  তবে কি কারণে ওই সুকল ছাত্রী আত্মহত্যার পথ বেছে নেন সে বিষয়ে তার পরিবারের লোকজনদের কাছ থেকে কিছুই জানা যায়নি৷ পরিবারের লোকজন সম্পূর্ণ বিষয়টি এড়িয়ে যান৷  সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ৷  এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top