News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাহুলের বিরুদ্ধে তোপ রাজনাথের, কংগ্রেস নেতার উদ্দেশে প্রশ্ন আপনার কী হয়েছে!
Image

রাহুলের বিরুদ্ধে তোপ রাজনাথের, কংগ্রেস নেতার উদ্দেশে প্রশ্ন আপনার কী হয়েছে!

সিংরাউলি, ২২ জানুয়ারি (হি.স.): কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাহুলের উদ্দেশে রবিবার রাজনাথ সিং বলেছেন, রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করুন যিনি দেশে ভারত জোড়ো যাত্রা করছেন এবং বলছেন দেশে ঘৃণা রয়েছে, আমি জানতে চাই কে দেশে ঘৃণার জন্ম দিচ্ছে? দেশে বিদ্বেষ আছে বলে ভারতকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। রাহুল জি আপনার কি হয়েছে?

মধ্যপ্রদেশের সিংরাউলিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিন আরও বলেছেন, আগে আমরা যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ অন্যান্য দেশ থেকে প্রতিরক্ষা সেক্টরের জন্য সবকিছু আমদানি করতাম কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতেই সবকিছু তৈরি করব এবং রপ্তানি করে অন্য দেশগুলিকেও ফিরিয়ে দেব।

Releated Posts

হরিয়ানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাকে ধাক্কা বাসের; নিহত চালক ও কন্ডাক্টর, আহত ১৬ পর্যটক

জয়পুর, ১২ জুন (আইএএনএস) : হরিয়ানার মহেন্দ্রগড় জেলায় শুক্রবার ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পর্যটকবাহী বাসের চালক ও…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ব্যাংকক থেকে মাদক পাচারের চেষ্টা, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার যুবতী; উদ্ধার ১১.৮২ কোটি টাকার হাইড্রোপনিক গাঁজা

মুম্বই, ১২ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল শুল্ক দফতর। ব্যাংকক থেকে ভারতে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top