News Flash

Image

করিমগঞ্জের বাজা‌রিছড়ায় নেতাজির মূ‌র্তি সংস্থাপ‌নের প্রস্তু‌তি

বাজা‌রিছড়া (অসম), ২২ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকাধীন বাজারিছড়ায় স্থাপন করা হ‌বে নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তি। নেতাজির মূর্তি সংস্থাপনকে কেন্দ্র করে গত কয়েমকদিন ধ‌রে জোরদার প্রস্তু‌তি চা‌লি‌য়ে যা‌চ্ছেন স্থানীয় নেতাজি সং‌ঘের কর্মকর্তারা।

করিমগঞ্জ জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন বাজারিছড়ার কালাছড়া নেতাজি সংঘের ব্যবস্থাপনায় আগামী ২৩ জানুয়ারি নেতাজির জন্ম‌দি‌নে ঘোড়ায় উপবিষ্ট দিল্লি চলো ডাকের আদলে ভারতমাতার বীর সেনানীর ফাইবা‌রে আট ফুট উঁচু নি‌র্মিত মূর্তির আবরণ উন্মোচন করা হবে।

এ ব্যাপারে নেতাজি সংঘের প্রাক্তন সভাপতি তথা উপদেষ্টা মণিভূষণ পাল জানান, তাঁদের সংগঠনের সদস্যরা জন্মলগ্ন থেকে বাজা‌রিছড়ায় নেতাজির একটি মূর্তি স্থাপনের স্বপ্ন দেখছিলেন। অবশেষে দীর্ঘ ২৭ বছর পর নেতাজি সংঘের প্রাক্তন সভাপতি ও সংস্থার সক্রিয় সদস্য অমিতাভ দে তাঁর ব্যক্তিগত তহবিল খরচ করে সংঘের কর্মী‌দের এই কল্পনাকে বাস্তবে পরিণত করে দেন। অমিতাভের প্রচেষ্টায় ইতিম‌ধ্যে কলকাতা থে‌কে আট ফুট উঁচু নেতাজির মূর্তিটি ‌বাজা‌রিছড়ায় এসে পৌঁছে গে‌ছে। নির্ধা‌রিত দি‌ন ২৩ জানুয়ারি বি‌শেষ অনুষ্ঠা‌নের মাধ্যঁমে বাজারিছড়া অটোস্ট্যান্ড সংলগ্ন স্থা‌নে মূর্তিটি স্থাপন করা হবে।

অনুষ্ঠা‌নে এলাকার বিধায়ক কৃষ্ণেন্দু পাল প্রধান অতি‌থি হিসে‌বে উপ‌স্থিত থাক‌বেন। তাঁর হাত ধরে নেতাজির মূর্তির শুভ উন্মোচন হবে। তিনি জানান, অনুষ্ঠানে সকাল নয়টায় নেতাজি সংঘের কার্যালয়ের সম্মুখবর্তী স্থান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। এতে এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, নেতাজী সংঘের অধীন বিভিন্ন স্বসহায়ক দলের সদস্যরা ও এলাকার অন্যান্য সংগঠনের কর্মকর্তারাও অংশগ্রহণ কর‌বেন।

শোভাযাত্রায় মহিলারা লালপেড়ে সাদা শাড়ি এবং পুরুষরা ধুতি-কুর্তা পরিধান ক‌রে অংশগ্রহণ কর‌তে অনু‌রোধ জানান আয়োজকরা। সকাল ১১টায় পতাকা উত্তোলন ও দুপুর ১২টায় নেতাজির মূর্তি উন্মোচন করা হ‌বে। পরে অনুষ্ঠিত হবে এক আলোচনা সভা। পাশাপা‌শি থাকবে ভোজনের ব্যবস্থাও। গোটা অনুষ্ঠান‌কে সর্বাঙ্গসুন্দরভা‌বে পাল‌নের জন্যও সক‌লের প্রতি আহ্বান জানান নেতাজি সংঘের কর্মকর্তারা।

Releated Posts

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top