News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শিলচরে কুখ্যাত গাড়ি চোরকে পুলিশের গুলি, অভিযুক্তের ছুরিকাঘাতে আহত পুলিশকর্মী
Image

শিলচরে কুখ্যাত গাড়ি চোরকে পুলিশের গুলি, অভিযুক্তের ছুরিকাঘাতে আহত পুলিশকর্মী

শিলচর (অসম), ২২ জানুয়ারি (হি.স.) : রবিবারের শান্ত শহর শিলচরে চললো পুলিশের গুলি। পুলিশের গুলিতে গুরুতর আহত মোস্ট ওয়ান্টেড কুখ্যাত গাড়ি চোর। অপরাধীর ছুরিকাঘাতে আহত হয়েছেন জনৈক পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে আজ রবিবার কাছাড় জেলা সদর শিলচর শহরের ব্যস্ততম এলাকা গোপালগঞ্জে।

পুলিশের গুলিতে আহত কাছাড় জেলার দুর্গানগর এলাকার বাসিন্দা বিভিন্ন মামলায় অভিযুক্ত কুখ্যাত গাড়ি চোর আফজল হুসেন বড়ভুইয়াঁ ওরফে লালকে সংকটজনক অবস্থায় ভরতি করা হয়েছে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

অন্যদিকে আফজলের ছুরি ঘায়ে আহত পুলিশকর্মী আনোয়ার হুসেনকেও চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে দাঁড়িয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, গাড়ি চুরি সহ নানা অপরাধে অভিযুক্ত আফজল হুসেন বড়ভুইয়াঁর নামে জেলার একাধিক থানায় মামলা নথিভুক্ত রয়েছে। গত কয়েকদিন ধরে সে পলাতক ছিল। তার বিরুদ্ধে মোস্টওয়ান্টেড নোটিশ জারি করা হয়েছিল। আফজলকে হাতেনাতে পাকড়াও করতে পুলিশ একাধিকবার জাল বিছিয়ে রাখলেও তা সম্ভব হয়ে উঠছিল না।

তিনি জানান, শহরের গোপালগঞ্জ এলাকায় কুখ্যাত অপরাধী আফজল আত্মগোপন করে আছে, এই খবর গতকাল রাতে তাঁদের কাছে আসে। ওই খবরের ভিত্তিতে আজ ভোরে সদর থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। এর পর সকাল আটটা নাগাদ গোপালগঞ্জ এলাকায় তাকে ধরতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। কোনও রকমে তাকে পাকড়াও করে ভ্যানে ওঠানোর সময় নিজের প্যান্টের খোপ থেকে ছুরি বের করে তা দিয়ে আনোয়ার হুসেন নামের এক পুলিশকর্মীকে আঘাত করে বড় মসজিদের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন বাধ্য হয়ে পুলিশ গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায় বহু অভিযোগে অভিযুক্ত গাড়ি চোর আফজল হুসেন বড়ভুইয়াঁ।
পুলিশ সুপার নোমাল মাহাতো আরও জানান, চোরের সদাগর বলে পরিচিত ছিল আফজল হুসেন বড়ভুইয়াঁ। শিলচর শহর সহ বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে ভিন রাজ্যে সেগুলি চালান করত ধৃত আফজল।

এদিকে হঠাৎ গুলির শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। এবাকার মেয়েছেলেদের ঘরে বন্দি করে মানুষ উঁকিঝুকি দিয়ে ঘটনার খোঁজখবর নিতে থাকেন। গোলাগুলির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শহর জুড়ে।
হাসপাতালের এক সূত্রে জানা গেছে, গাড়ি চোর আফজলের অবস্থা আশঙ্কাজনক। সনোগ্রাফি সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার পেটের নিচে গুলি লেগে তা নাভি ভেদ করে বেরিয়ে গেছে, জানিয়েছে সূত্রটি।

Releated Posts

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top