News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিভিন্ন কার্যসূচির মাধ্যমে ডিমা হাসাও জেলা সদর হাফলঙে শুরু নেতাজির ১২৬-তম জন্মজয়ন্তী
Image

বিভিন্ন কার্যসূচির মাধ্যমে ডিমা হাসাও জেলা সদর হাফলঙে শুরু নেতাজির ১২৬-তম জন্মজয়ন্তী

হাফলং (অসম), ২২ জানুয়ারি (হি.স.) : ডিমা হাসাও জেলা সদর হাফলঙে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে নেতাজির ১২৬-তম জন্মজয়ন্তী শুরু হয়েছে। নেতাজির জন্মজয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে এবং বাঙালি কল্যাণ পরিষদের সহযোগিতায় ২১ জানুয়ারি বাস্কেট বল প্রতিযোগিতা দিয়ে শুরু হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন।

আজ রবিবার নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে হাফলং সরকারি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতা। তাছাড়া নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে রবিবার হাফলং সরকারি হাসপাতালে রক্তদান শিবিরও অনুষ্ঠিত হয়েছে। হাফলং সরকারি হাসপাতালের রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটির কর্মকর্তারা।

এদিন বিকাল তিনটায় অনুষ্ঠিত হয় বাস্কেট বল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। আগামীকাল সোমবার নেতাজির ১২৬-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে হাফলং শহরে নেতাজি সুভাষচন্দ্র বসুর ৮ ফুট উচ্চতার একটি মূর্তির আবরণ উন্মোচন করবেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা। তাছাড়া নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, মোটর রেলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top