News Flash

Image

করিমগঞ্জ শহরে প্রাক্তন স্বাস্থ্যকর্মীর বাড়িতে চুরি

করিমগঞ্জ (অসম), ২২ জানুয়ারি (হি.স.) : ফের সীমান্ত শহর করিমগঞ্জে ঘটে গেলো আরো এক চুরি কান্ড। শহরে একের পর এক চুরি কান্ড ঘটে গেলে এতে নির্বিকার করিমগঞ্জ সদর পুলিশ। শনিবার রাতে জেলার পুলিশ সুপারের সরকারি আবাস থেকে ৫০ মিটার দূরত্বে থাকা শহরের ইউসি দত্ত লেনের বাসিন্দা স্বাস্থ্য বিভাগের প্রাক্তন কর্মী দেবব্রত দেবরায়ের বাড়িতে নিশিকুটুম্বের হানায় করিমগঞ্জের শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গেছে, বাড়ির জানালা ভেঙে চুরের দল আলমারি ভেঙে হাতিয়ে নেয় নগদ টাকা সহ আলমারিতে থাকা স্বর্ণালকার। সকালে ঘটনা প্রকাশ্যে আসলে খবর দেওয়া হয় করিমগঞ্জ সদর পুলিশ থানায়। এর পর পুলিশের একটি দল ছুটে এসে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। কিন্তু চুরির ঘটনা নিয়ে কোনও ধরনের সাফল্যের খবর পাওয়া যায়নি।

ঘটনা নিয়ে প্রাক্তন স্বাস্থ্যকর্মী দেবব্রতবাবু জানান, ইউসি দত্ত লেনে এর আগে কোনও দিনই চুরি কান্ড ঘটেনি। কাছেই রয়েছে পুলিশ সুপারের সরকারি আবাস। যার কারনে আবাসের সামনে নিরাপত্তা রক্ষীরা ডিউটিতে থাকেন। এই ঘটনা নিয়ে তাঁরা আতঙ্কিত। জানান, রাতে পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে ছিলেন তারা। কিন্তু পিছনের জানালা ভেঙে চুরি কান্ড সংঘটিত করে নিশিকুটুম্ভের দল।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top