News Flash

  • Home
  • খেলা
  • রাজেশ, প্রিয়তমের অর্ধশতকে সাব্রুমে ১ম জয় পূর্ব মনুঘাটের
Image

রাজেশ, প্রিয়তমের অর্ধশতকে সাব্রুমে ১ম জয় পূর্ব মনুঘাটের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি।। সাব্রুমে অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে পূর্ব মনুঘাট প্রথম জয়ের স্বাদ পেয়েছে। হারিয়েছে দুই নং জালেফা হাইস্কুলকে। প্রথম ম্যাচে বটতলা কোচিং সেন্টারের কাছে হার স্বীকার করলেও পূর্ব মনুঘাট আজ-ই প্রথম জয় পেয়েছে। খেলা হচ্ছে ব্রজেন্দ্রনগর হাই স্কুল মাঠে। সকাল পৌনে দশটায় ম্যাচ শুরুতে টস জিতে পূর্ব মনুঘাট ইংলিশ মিডিয়াম হাই স্কুল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজেশ ভৌমিকের ৫৩ রান, প্রিয়তম ত্রিপুরার ৫১ রান, সোহেল ত্রিপুরার ৩১ রান, রাহুল শীলের ২৪ রান এবং প্রিয়তম রায়ের অপরাজিত ২৩ রান দলকে বড় স্কোরে সাহায্য সাহায্য করেছে। জালেফা স্কুলের ঈশান মজুমদার, আয়ুস বিশ্বাস ও দীপন বনিক প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে দুই নম্বর জালেফা স্কুল কুড়ি ওভার খেলে ৫৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে প্রীতম দাস সর্বাধিক ১৬ রান পায়। পূর্ব মনুঘাটের অঙ্কন মজুমদার ও প্রিয়তম রায় চারটি করে উইকেট তুলে নেয়। বিজয়ী দলের প্রিয়তম রায় সেরা ক্রিকেটারের খেতাব পায়।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top