News Flash

Image

স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ নাবালক

আগরতলা, ২০ জানুয়ারি (হি. স.) : স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গেছে এক নাবালক। বিশালগড় থানাধীন চাম্পামুরা ভুইঁয়াপাড়ায় ওই ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। নাবালকের পরিবার দিশেহারা হয়ে পড়েছে।

বিশালগড় থানাধীন চাম্পামুরা  ভুঁইয়াপাড়ায়  এলাকার বাসিন্দা  বিমল দেবনাথের ছেলে সায়ন দেবনাথ(১৪)-কে খুঁজে পাওয়া যাচ্ছে না। চাম্পামুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পাঠরত ছিল সায়ন। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গেছে ওই নাবালক। 

ওই নাবালকের মা অভিযোগ করেছেন, তাদের প্রতিবেশী অর্চিতা চক্রবর্তীর একটি হাত ঘড়ি এনেছিল সায়ন। বিষয়টি আমাদের না জানিয়ে ঘড়ি ফেরতের জন্য তাঁকে ভীষণ চাপ দিয়েছেন অর্চিতা চক্রবর্তী। তাই তিনি সন্দেহ করছেন, ছেলের নিখোঁজের পেছনে ওই প্রতিবেশী যুক্ত রয়েছেন।

তিনি জানান, ছেলে স্কুল থেকে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বহু খোজাখুজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার রাতে বিশালগড় থানায় নিখোঁজ মামলা দায়ের করা হয়েছে। তিনি ধারণা করছেন, প্রতিবেশীর চাপের ফলে তাঁর ছেলে নিজেকে আত্মগোপন করেছে। ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top