News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত
Image

নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত

করিমগঞ্জ (অসম), ২০ জানুয়ারি (হি.স.) : গত ১৪ অক্টোবর নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে জাতীয় সড়কে বিদ্যুৎ পরিবাহী সচল তারের সংস্পর্শে এসে মইনুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যুর সংবাদ প্রচারের ভিত্তিতে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

এই ঘটনায় মইনুল ইসলামের মৃত্যুর প্রকৃত কারণ এবং কি পরিস্থিতিতে মৃত্যু হয়েছে তা খুঁজে বের করতে, পাশাপাশি এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কিনা তাও খুঁজে বের করতে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস প্রতিম বংজাংকে। এর পরিপ্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস প্রতিম বংজাং এক গণ বিজ্ঞপ্তি জারি করে এই ঘটনার গণ শুনানি আগামী ২১ জানুয়ারি, শনিবার এবং ২৫ জানুয়ারি, বুধবার অফিস চলাকালীন সময়ে জেলা শাসক কার্যালয়ে থাকা তার কার্যালয় কক্ষে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। তাই কোন ব্যক্তি বা সংস্থার যদি এই ঘটনা সম্পর্কে কিছু জানা থাকে তবে তার তথ্য প্রমাণ ইত্যাদি আগামী ২১ ও ২৫ জানুয়ারি অফিস চলাকালীন সময়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।

Releated Posts

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top