News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে কংগ্রেস ও সিপিএম কর্মীদের বাড়িতে হামলা
Image

বিশালগড়ে কংগ্রেস ও সিপিএম কর্মীদের বাড়িতে হামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷ হিংসায় উন্মত্ত হয়ে উঠেছে বিশালগড় বিধানসভা এলাকার বিস্তীর্ণ এলাকা৷ একই দিনে সিপিআইএম ও কংগ্রেস কর্মীর বাড়িতে দুষৃকতিকারীদের আক্রমণ৷ দোকান লুটপাট ও কর্মীদের প্রানে মারার চেষ্টা৷ ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে বিশালগড় উত্তর ব্রজপুর এলাকার ৪ নং ওয়ার্ডে৷ রাজ্য নির্বাচন কমিশনার জিরো পোল ভাইলেন্স মিশন ২৯২ নিয়ে বিভিন্ন ভাবে এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বদলীয় বৈঠক করেছে৷ কিন্তু বর্তমানে বাস্তবে তার কোনরকম মিল নেই৷ বৃহস্পতিবার রাতে উত্তর ব্রজপুর ৪ নং ওয়ার্ডে বিজেপির র স্কোয়াডিং করার পথে এলাকার কংগ্রেস কর্মী সঞ্জীব দেবনাথের বাড়িতে আক্রমণ চালায়৷ ভেঙে চুরমার করে দেয় বাড়ির সীমানার সমস্ত বেড়া৷সঞ্জিত দেবনাথের বাড়িতে তার ভাইয়ের দোকান ভেঙে দোকান থেকে লুটপাট চালায়৷ অপরাধ একটাই কংগ্রেস কর্মী৷ কংগ্রেস করা যাবে না৷ জানা যায় সঞ্জীব দেবনাথ বৃহস্পতিবার দুপুরবেলায় বিশালগড় থানায় মিথ্যা অপবাদে কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করার  প্রতিবাদে বিক্ষোভে  হামিল হয়েছিলেন৷  তা থেকেই শুরু হয় বৃহস্পতিবার রাতে আক্রমণ৷ অন্যদিকে  সিপিআইএম কর্মী শিখা দেবনাথের বাড়িতেও স্কোয়াডিংয়ের নামে আক্রমণ সংগঠিত করা হয়৷এ নিয়ে  কর্মী শিক্ষা দেবনাথের বাড়িতে চারবার আক্রমণ করা হয় ২০১৮ বিধানসভা নির্বাচনের পরে৷ অপরাধ একটাই  সিপিআইএম কর্মী হিসেবে এলাকায় কাজ করে চলছেন৷ ৷ দুই বাড়িতে আক্রমণের পর আতঙ্কগ্রস্থ হয়ে পার্শপ্রতী এলাকাবাসী ছুটে আসেননি৷ এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী ১৬ফেব্রুয়ারি রাজ্য বিধানসভা নির্বাচনে জনসাধারণ  ভোটদান প্রয়োগ করতে পারবে কিনা এই নিয়ে দেখা দিয়েছে বিভিন্ন প্রশ্ণ৷ সন্ত্রাসের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিশালগড় থানা সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস সহ সিআরপিএফ জোয়ান ও নির্বাচন কমিশনের আধিকারিকরা৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷ পরপর এসব রাজনৈতিক হিংসাত্মক ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় সহ পার্শবর্তী এলাকাগুলিতে তীব্র আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছে৷ নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই শাসকদলের দুর্বৃত্তরা এ ধরনের হিংসাশৃ কার্যকলাপ সংঘটিত করে চলেছে বলেও অভিযোগ উঠেছে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top