News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলাসাগরে সিপিএমের বুথ অফিসে হামলা, ব্যাপক ভাঙচুর
Image

কমলাসাগরে সিপিএমের বুথ অফিসে হামলা, ব্যাপক ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷ গত ১৮ জানুয়ারি নির্বাচন ঘোষণার দিন কমলাসাগর বিধানসভার পান্ডবপুর পঞ্চায়েতের ২৬ নং বুথ এলাকায় সিপিআইএমের এক বুথ অফিস উদ্বোধন করা হয়েছিল৷  সেই বুথ অফিসটি বৃহস্পতিবার গভীর রাতে  একাংশ দুষৃকতিকারীরা পুরোপুরি ভেঙ্গে গুড়িয়ে দেয়৷পাশাপাশি অফিসের সামনে যতগুলি সিপিআইএমের দলীয় পতাকা ছিল পতাকা গুলি জঙ্গলে কিংবা দূরদূরান্তে ড্রেনের মধ্যে ফেলে দেয়৷ অভিযোগ সিপিআইএম এবং কংগ্রেসের৷ এদিকে খবর পেয়ে দ্রুত ছুটে যায় দুই অঞ্চল সম্পাদক কামাল মিয়া এবং সুজিত দাস এবং সিপিআইএম অন্যান্য কর্মীরা৷ পরবর্তী সময়ে খবর দেয়া হয় আমতলী থানায়৷ ছুটে আসে পুলিশ৷ এদিকে সিপিআইএমের অভিযোগ বিজেপির পায়ের তলায় কোন মাটি নেই, যার পরিপ্রেক্ষিতে এলাকার পরিবেশ দির্নে পর দিন  অশান্ত করে  চলেছে৷ পাশাপাশি অঞ্চল সম্পাদক কামাল মিয়া আরো বলেন, বিজেপি সব বুঝে গেছে ২০২৩ বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতায় আ আসছে না৷ তাই পরিবেশ নষ্ট করে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে৷ এদিকে খবর পেয়ে ছুটে আসেন কমলাসার্গ  ব্লক কংগ্রেস সভাপতি প্রদীপ চৌধুরী, ব্লক যুব কংগ্রেস সভাপতি নান্টু  সরকার৷ পরবর্তী সময়ে কংগ্রেসের পক্ষ থেকেও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি রাখেন৷ পাশাপাশি এলাকায়  সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আবেদন রাখেন৷অন্যদিকে  ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআইএমের পক্ষ থেকে পাঁচ জনের নামধাম দিয়ে একটি মামলা করা হয় আমতলী থানায়৷ নির্বাচন যত এগিয়ে আসছে দিনের পর দিন পরিবেশ  নষ্ট করে উশৃঙ্খলাতার পরিবেশ কায়েম করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top