News Flash

  • Home
  • দেশ
  • লুকিয়ে পিকনিকে যাওয়ার ‘শাস্তি’, মানতে না পেরে স্ত্রীকে খুন স্বামীর
Image

লুকিয়ে পিকনিকে যাওয়ার ‘শাস্তি’, মানতে না পেরে স্ত্রীকে খুন স্বামীর

বালুরঘাট, ১৭ জানুয়ারি (হি.স.) : নতুন বছরে শীতের মনোরম আমেজে চড়ুইভাতির ইচ্ছেপূরণ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি ঘটল গৃহবধূর। স্বামীকে না জানিয়ে পিকনিকে গিয়েছিলেন স্ত্রী। বাড়িতে ঢোকার পরই রাগের মাথায় স্ত্রীকে খুন করল স্বামী। মর্মান্তিক এই ঘটনায় শোরগোল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের কুরমাইল এলাকায়।

পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত মহিলার নাম চম্পা দাস। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সজল দাস পলাতক। মঙ্গলবার বালুরঘাট থানার পুলিশ সজল দাসের বাড়ি থেকে তাঁর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। শুরু হয়েছে তদন্ত। অভিযুক্তর খোঁজও চালানো হচ্ছে।জানা গিয়েছে, অভিযুক্ত সজল গাছ কাটার কাজ করে। সোমবার সে কাজে বেরিয়ে যায়। এরপরেই তার স্ত্রী চম্পা দুই নাবালিকা মেয়েকে নিয়ে পিকনিকে যায়। এদিকে, দুপুরেই কাজ সেরে বাড়ি ফিরে আসে সজল। স্ত্রী ও সন্তানদের বাড়িতে না দেখতে পেয়ে ফোন করেন। তখনই জানতে পারে পিকনিকে গিয়েছেন চম্পা। সন্ধেয় স্ত্রী বাড়িতে ফিরতেই এই নিয়ে শুরু হয় বিবাদ। উত্তেজিত হয়ে কাঠের বাটাম দিয়ে সজোরে স্ত্রীর মাথায় বারি মারে বলে অভিযোগ।

Releated Posts

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top