News Flash

Image

করিমগঞ্জে পুর কর্মচারীর বাড়িতে চুরি

করিমগঞ্জ (অসম), ১৭ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ শহরে একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে। কিন্তু নিধিরাম সর্দারের ভূমিকায় করিমগঞ্জ সদর থানার পুলিশ। গত দুদিন আগে শহরের বনমালী রোডের বটতলা কালীমন্দিরে চুরির ঘটেছে, এবা ফের সোমবার রাতে চুরিকাণ্ড সংগঠিত হয়েছে শহরের লক্ষ্মীচরণ রোডে করিমগঞ্জ পুরসভার জনৈক কর্মচারীর বাড়িতে।

ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল সোমবার রাতে করিমগঞ্জ পুরসভার জনৈক কর্মচারী নমিতা দত্তের বাসভবনে হানা দেয় নিশিকুটুম্ভের দল। ব্যক্তিগত কাজে নমিতা দত্ত গত রাতে নিজের বাডিতে না থাকার সুযোগ কাজে লাগায় চোরের দল। বাড়িতে গ্রিলের তালা ভেঙে আসবাবপত্র তছনছ করার পাশাপাশি আলমারির লকার ভেঙে হাতিয়ে নেয় স্বর্ণালকার সহ নগদ অর্থ। আনুমানিক দুই লক্ষাধিক টাকার স্বর্ণালকার আলমারির লকার থেকে উধাও বলে জানিয়েছেন নমিতা দত্ত।

এদিকে চুরির ঘটনার খবর পেয়ে লক্ষ্মীচরন রোডে ছুটে যায় করিমগঞ্জ সদর থানা থেকে পুলিশের দল। বাড়ির মালিক থানায় লিখিত এজাহার দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে করিমগঞ্জ সদর পুলিশ। তবে কোনও ধরপাকড়ের খবর পাওয়া যায়নি।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top