News Flash

  • Home
  • দেশ
  • গ্রামবাসীর ক্ষোভের মুখে কোতুলপুরের বিজেপি বিধায়ক
Image

গ্রামবাসীর ক্ষোভের মুখে কোতুলপুরের বিজেপি বিধায়ক

বাঁকুড়া, ১৭ জানুয়ারি (হি. স.) : কোতুলপুরে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক। এই ঘটনায় ফের অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি। আর এই বিক্ষোভকে কেন্দ্র করেই বিজেপিকে বিঁধছে তৃণমূল।

মঙ্গলবার সকালে জনসংযোগ করতে বেরিয়েছিলেন কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালি প্রতিহার। আর তখনই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার টোটো চালক সহ গ্রামবাসীদের একটা বড় অংশ। তাঁদের দাবি, এলাকার রাস্তা বেহাল। বিজেপি বিধায়ক কোনও কাজই করেননি। বিক্ষোভকারীদের দাবি, দ্রুত রাস্তা মেরামত করতে হবে। তাঁকে ঘিরে অনুন্নয়ন নিয়ে প্রশ্ন তোলা হলে কোনওরকমে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দ্রুত এলাকা ছাড়েন বিধায়ক। তবে কবে ঠিক হবে রাস্তা, তার সদুত্তর মেলেনি।

খবর প্রকাশ্যে আসতেই বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল। সবুজ শিবিরের বক্তব্য, ‘বিজেপি মানেই অনুন্নয়ন’। মঙ্গলবারের এই ঘটনার পরে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। ‘অনুন্নয়ন’ আর ‘দুর্নীতি’কে ইস্যু করে লড়াইয়ের ডাক দিয়ে নিজের এলাকাতেই অনুন্নয়নের অভিযোগের মুখে পড়লেন বিজেপি বিধায়ক। বিক্ষোভকারীদের প্রশ্ন, ‘কেন কাজ হয়নি?’ আর তৃণমূলের অভিযোগ, দুর্নীতি হয়েছে।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top