News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন বিধায়িকা
Image

তেলিয়ামুড়ায় বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন বিধায়িকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷  তেলিয়ামুড়া ও কৃষ্ণপুর বিধানসভা এলাকার বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিয়েছেন বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায়৷ সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়৷  ’খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা’  কর্মসূচির মাধ্যমে সমাজের উঠতি বয়সের যুবারা যাতে বিপদগামি না হয় এবং নেশার করাল গ্রাস থেকে যুবাদের রক্ষা করার জন্যই উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার৷ রাজ্য সরকারের উদ্যোগে খেলাধুলা করার জন্য বিভিন্ন সামগ্রী বিতরণ করা হচ্ছে৷ রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে সোমবার তেলিয়ামুড়ার পৌর পরিষদের পুরাতন অফিস কমপ্লেক্সে অর্থাৎ বর্তমানে স্পোর্টস অফিস কমপ্লেক্সে ২৮ নং তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের ২৫টি ক্লাব এবং ২৯ নং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ২০টি ক্লাবের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয়৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক নন্দন রায় সহ অন্যান্যরা৷ এদিন বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের হাতে খেলার সামগ্রীগুলি তুলে দেওয়া হয়৷ খেলা সামগ্রী গুলির মধ্যে ছিল ক্রিকেট খেলার সামগ্রী, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন সহ অন্যান্য সামগ্রী৷

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ জুলাই: ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top