News Flash

  • Home
  • দেশ
  • বন্দে ভারত-র মাধ্যমে যোগাযোগ ও সুবিধা বাড়বে : প্রধানমন্ত্রী মোদী
Image

বন্দে ভারত-র মাধ্যমে যোগাযোগ ও সুবিধা বাড়বে : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : রবিবার থেকে চালু হতে চলা সিকান্দরাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেস -র মাধ্যমে যোগাযোগ ও সুবিধা বাড়বে বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাতে একটি টুইট বার্তায় তিনি বলেছেন, বন্দে ভারত এক্সপ্রেস -র মাধ্যমে যোগাযোগ ও সুবিধার পাশাপাশি এটি অর্থনীতিকেও বাড়িয়ে তুলবে।

কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি কিষান রেড্ডি শনিবার তেলঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে তাদের নিকটতম রেলওয়ে স্টেশনে যাওয়ার এবং বন্দে ভারত এক্সপ্রেসকে স্বাগত জানানোর জন্য সমস্ত লোককে অনুরোধ করেছেন।

উদ্বোধনের প্রথম দিনে সিকান্দরাবাদ ছেড়ে যাওয়ার পর ট্রেনটি ২২টি স্টেশনে থামবে। সোমবার থেকে ট্রেনের নিয়মিত চলাচল শুরু হবে।

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি শনিবার গভীর রাতে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের আগে সিকান্দরাবাদ রেলওয়ে স্টেশনে ব্যবস্থাগুলি পরিদর্শন করেছেন।

প্রসঙ্গত, আজ সকাল সাড়ে ১০ টায় নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পতাকা নাড়িয়ে আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top