News Flash

  • Home
  • দিনের খবর
  • আজ সিকান্দরাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী
Image

আজ সিকান্দরাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

হায়দরাবাদ, ১৫ জানুয়ারি (হি.স.) : আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিকান্দরাবাদ-বিশাখাপত্তনম রুটে অষ্টম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সবুজ পতাকা নাড়িয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তেলেগু ভাষী রাজ্য তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশের জন্য নতুন বছরের উপহার হিসেবে এই ট্রেনটি হবে অষ্টম বন্দে ভারত এক্সপ্রেস যা ভারতীয় রেলওয়েতে চালু করা হবে। তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশকে প্রায় ৭০০ কিলোমিটার দূরত্বে দুই রাজ্যকে যুক্ত করবে। এই ট্রেনটি তেলেঙ্গানার ওয়ারঙ্গল, খাম্মাম এবং অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া ও রাজামুন্দ্রি স্টেশনে থামবে।

দক্ষিণ মধ্য রেল সূত্রে খবর, রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিকান্দরাবাদ স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণব, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি. কিষাণ রেড্ডি এবং তেলেঙ্গানা রাজ্যের মন্ত্রীদের প্রতিনিধি, স্থানীয় বিধায়ক এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নেবেন।

দক্ষিণ মধ্য রেলওয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্দে ভারত ট্রেনটি সপ্তাহে ৬ দিন চলবে। উদ্বোধনের পরদিন অর্থাৎ ১৬ জানুয়ারি থেকে ট্রেনের নিয়মিত পরিষেবা শুরু হবে, যার জন্য বুকিং শুরু হয়েছে ১৪ জানুয়ারি থেকে।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top