News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেমের ফাঁদ, প্রতারিত যুবকের বিষপানে আত্মহত্যা
Image

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেমের ফাঁদ, প্রতারিত যুবকের বিষপানে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারী৷৷ মোবাইলে প্রেমের প্রতারণার ফাঁদে পড়ে  অবশেষে বিষপানে আত্মহত্যা করল এক যুবক৷ ঘটনায় চাঞ্চল্য বক্সনগর ব্লক অন্তর্গত ভেলুয়ারচড় চৌকিদার চৌমুহনীস্থিত ৩নং ওয়ার্ড এলাকায়৷ মোবাইল ও ইন্টারনেট যুগে প্রতিদিন প্রতারিত হচ্ছে হাজার হাজার মানুষ৷ রাজ্যসহ গোটা দেশে প্রতারকের বিভিন্ন চক্র ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে৷ বিভিন্নভাবে যেমন ফেইসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউবের মত ইন্টারনেট জনিত বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে মানুষকে বোকা বানিয়ে বিভিন্ন প্রতারকচক্র প্রতারণার ফাঁদে ফেলে বহু পরিবারকে সর্বস্বান্ত করে চলছে৷ এমনই একটি মোবাইলে প্রেমের প্রতারণার ফাঁদে পড়ে বিষপানে আত্মহত্যা করল এক যুবক৷ঘটনা বক্সনগর ব্লক অন্তর্গত ভেলুয়ারচড় চৌকিদার চৌমুহনীস্থিত ৩ নং ওয়ার্ড এলাকায়৷ঘটনার বিবরণে জানা যায়, প্রায় তিন বছর পূর্বে ভেলুয়ারচড় গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা রবিউল ইসলামের ছেলে জুয়েল হোসেন(১৯)এর আগরতলা খয়েরপুরস্থিত পঞ্চায়েত টিলা এলাকার এক মেয়ের সঙ্গে মোবাইলে ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারে কথা হয়৷পরিচয় সহ আলাপচারিতায় দুজনের মধ্যে সম্পর্ক গভীর হয়ে ওঠে৷ ফারজানা জানায় গুহাটিতে  পড়াশোনা করে৷ দুজনের মধ্যে বিবাহ হওয়ার চুক্তি হয়৷সহজ সরল গ্রাম্য ছেলে জুয়েল মোবাইলে  সমস্ত কথাবার্তা বিশ্বাস করে আবেগ প্রবণ হয়ে মন থেকে ভালোবেসে ফেলে৷তিন বছরের মধ্যেই দুই রোমিও প্রেমিক প্রেমিকার মধ্যে সরাসরি কোন দেখা হয়নি৷ মোবাইল ইন্টারনেটের মাধ্যমে চলছে দুজনের মধ্যে মধুর প্রেম৷ এই প্রেমে হাবুডুবু খেয়ে জুয়েল তিন বছরে প্রায় তিন লক্ষাধিক টাকা   প্রেমিকার অ্যাকাউন্টে প্রেরণ করে৷ তাদের মধ্যে একটাই কথা বিবাহ অবশ্যই হবে৷ ৫ই জানুয়ারি ভোর বেলা জুয়েল ফারজানার সঙ্গে বিবাহ নিয়ে  কথা কাটাকাটি হয়৷শেষ পর্যন্ত জুয়েলকে তার প্রেমিকা ফারজানা আক্তার বিবাহে অসম্মত প্রকাশ করেন৷ তাছাড়া ফারজানা জুয়েলকে মোবাইলে বলেন আমি তোমাকে বিয়ে করব না এবং আমি নিজেই ওই পৃথিবীতে থাকবো না৷আমি মরে যাব৷প্রেমিকা ফারজানার এই অভিনয়ের প্রেমের ফাঁদে পড়ে শেষ পর্যন্ত রবিবার সকাল আট ঘটিকায়  কীটনাশক বাড়ির লোকজনের অনুপস্থিতিতে একাকিত্বের সুযোগ নিয়ে নিজ বাড়িতে খেয়ে ফেলে৷ মোবাইলে প্রেমের ফাঁদে পড়ে তরতাজা যুবক জুয়েলের আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়েন তার মা-বাবা সহ সকল আত্মীয়-স্বজন৷ এলাকার অভিভাবক থেকে শুরু করে বুদ্ধিজীবী মহল তার মৃত্যুর প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, মিথ্যা প্রতারণার ফাঁদে পড়ে জুয়েলের মত আর কোন মায়ের কোল যেন খালি না হয়৷ ইন্টারনেটের মাধ্যমে বহু প্রতারক চক্র আজ অর্থ কামাইয়ের ধান্দায় মেয়ে বা মহিলাদের দিয়ে এভাবে প্রতারণা করে চলছে৷ এই ধরনের প্রতারণায় যেন কেউ ফাঁদে না পড়ে বিশেষ ভাবে অনুরোধ করেন এলাকার বুদ্ধিজীবী মহল৷ তার আকস্মিক তার এই অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top