News Flash

  • Home
  • দেশ
  • টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে
Image

টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগণা, ১৪ জানুয়ারি (হি.স.): বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার বিরুদ্ধে ২-২.৫ লক্ষ টাকা করে নিয়ে পেট্রাপোলের সেন্ট্রাল পার্কিংয়ে ১৭ জনকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সরব হলেন বাগদার বিধায়ক তথা বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস। দ্রুত ছড়িয়ে পড়েছে অশোকের সঙ্গে ফোনে কথোপকথনের অডিও।

গোপালনগর বাজারে তৃণমূল কংগ্রেসের পথসভা থেকে বাগদার বিধায়ক তথা বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, অপদার্থ সমাজবিরোধী বিধায়ক পেয়েছেন আপনারা। পেট্রোপোলের সেন্ট্রাল পার্কিংয়ে ১৭ জনকে দুই আড়াই লক্ষ টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন বিজেপি বিধায়ক। নিজের শ্যালক ও বোনকে চাকরি দিয়েছেন বলে অভিযোগ করে বিশ্বজিৎ বলেন, আগামীতে গোপালনগরে গিয়ে কুরুচিকর কথা বললে, সাধারণ মানুষ ঝাঁটাপেটা করলে তৃণমূল কংগ্রেসের কিছু করার থাকবে না।

টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রসঙ্গে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া বলেন, বিশ্বজিৎ দাসকে আমি চ্যালেঞ্জ করছি আমি টাকার বিনিময়ে চাকরি দিয়েছি প্রমাণ করতে পারলে আমি বিধায়ক পথ ছেড়ে দেব। উনি না প্রমাণ করতে পারলে উনি বিধায়ক পদ ছেড়ে দেবেন তো ? অশোক কীর্তনীয়ার বোন এবং শ্যালক চাকরি পেয়েছেন কিনা সে বিষয়ে তিনি সাংবাদিকের কাছে সরাসরি মুখ খুলতে চাননি।

বিশ্বজিৎ দাস বলেন আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন্য। অডিও প্রকাশিত হলেই সত্য জানা যাবে।

Releated Posts

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top